শেরপুরে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাকচাপায় তিন বন্ধুর প্রাণহানি

বগুড়ার শেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে গেলে পেছন থেকে আসা ট্রাকের চাপায় তিন যুবক নিহত হয়েছেন। বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া এলাকার ফাল্গুনী হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের বাদশার ছেলে নাঈম (২১), সিদ্দিকের ছেলে সেলিম (২২) ও লিটনের ছেলে রিফাত রহমান (২১)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, বিকেলে কয়েরখালী বাজার থেকে তিন বন্ধু মোটরসাইকেলে করে শেরপুরে ঘুরতে যান। বাড়ি ফেরার পথে শেরুয়া বটতালা এলাকায় তারা একটি প্রাইভেটকারকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পরেলে পেছন থেকে একটি আলু বোঝায় ট্রাক এসে তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয় যুবক জিতু জানান, দুর্ঘটনা র খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সেলিম ও রিফাতকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেই তারা মারা যান।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল হক জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি ঘাতক ট্রাকের সন্ধানে অভিযান চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

নন্দীগ্রামে মিনি ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ, হাসপাতালে দুই গরু ব্যবসায়ী

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

