শেরপুরে সড়ক দুর্ঘটনায় চালকের মর্মান্তিক মৃত্যু

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে মেরামতের জন্য থেমে থাকা একটি ট্রাকের পেছন থেকে আরেকটি ট্রাকের ধাক্কায় মমিন ফকির (৩৮) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চালকের সহকারী নূর মোহাম্মদ (৩০)। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৬ জুন) সকাল ৬ টার দিকে উপজেলার কৃষ্ণপুর যমুনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মমিন ফকির টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার নিখরাইল গ্রামের শুকুর ফকিরের ছেলে।
]জানাযায়, ঠাকুরগাঁও থেকে শ্রীমঙ্গলের দিকে যাচ্ছিল একটি ট্রাক। পথে কৃষ্ণপুর যমুনাপাড়া এলাকায় এসে সেটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। চালক মমিন ফকির ও হেলপার নূর মোহাম্মদ ট্রাক থামিয়ে নিচে নেমে চাকা মেরামতের কাজ করছিলেন। এ সময় একটি ট্রাক পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে নিচে থাকা মমিন ফকির চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ফায়ার সার্ভিসের শেরপুর স্টেশনের ইনচার্জ মো. বখতিয়ার হোসেন জানান, ভোর সাড়ে ৫ টার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করি।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে, ফলে তাদের আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

