শৈলকুপায় কাফনের কাপড়ে জড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপায় কাফনের কাপড়ে জড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শৈলকুপা উপজেলার শেখপাড়া এলাকার কালী নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে কাফনের কাপড়ে জড়ানো ১টি বস্তু দেখা যায়। তবে এটি যে মরদেহ তা কেউ বুঝতে পারেনি। পরে বিকেল গড়িয়ে সন্ধ্যার সময় স্থানীয় লোকজন কাফনে জড়ানো বস্তুটি খুলে নবজাতকের মরদেহ দেখতে পায়।
পরবর্তীতে স্থানীয়রা পুলিশে খবরে দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। মরদেহটি সদ্য ভূমিষ্ট একটি মেয়ে শিশুর।
শৈলকুপায় কাফনের কাপড়ে জড়ানো নবজাতকের মরদেহ উদ্ধারের বিষয়ে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সফিকুল ইসলাম চৌধুরী জানান, এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি স্থানীয় শিতেলীডাঙা কবরস্থানে দাফনের ব্যবস্থা করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

