সন্তান প্রসবের পর নারী ফুটবলার রাজিয়ার মৃত্যু

সন্তান প্রসবের পর না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নারী ফুটবলার রাজিয়া খাতুন। সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানায় নিজ গ্রামে বুধবার (১৩ মার্চ) রাতে সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ভোর ৪টার দিকে প্রাণ হারান একসময় জাতীয় দলে খেলা ফুটবলার রাজিয়া খাতুন। তবে মা মারা গেলেও সুস্থ অবস্থায় আছে ছেলেসন্তান। রাজিয়ার মৃত্যুতে বাংলাদেশের ফুটবলে নেমে এসেছে গভীর শোক।
গত ২০১৫ সালে অনূর্ধ্ব-১৬ বাংলাদেশ দলের হয়ে প্রথমবার খেলেছিলেন রাজিয়া খাতুন। তারপর ২০১৮ সালে ভুটানে অনূর্ধ্ব-১৮ সাফজয়ী দলের সদস্যও ছিলেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। লাল-সবুজের সিনিয়র দলের জার্সিও গায়ে চাপিয়েছিলেন রাজিয়া।

যদিও সিরাত জাহান স্বপ্না, কৃষ্ণারানী সরকারদের ভিড়ে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি রাজিয়া। বাফুফে ক্যাম্প থেকেও বাদ পড়েছেন প্রায় ৪ বছর আগে। রাজিয়া সর্বশেষ নারী ফুটবল লিগে খেলেছিলেন এফসি ব্রাহ্মণবাড়িয়ার হয়ে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

