সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান কারাগারে

রাজধানীর আদাবর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো: মেহেদী হাসান চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে এ মামলায় মেহেদী হাসান চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।
আসামি পক্ষে সিনিয়র আইনজীবী মো: এহসানুল হক সমাজী তার জামিনের আবেদন করেন।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: সাদ্দাম হোসেনের আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়।
গত ১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো: মেহেদী হাসান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

রামিসা হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে আসামিরা

আদালতে সাক্ষ্য দিতে এসে ন্যায়বিচার চাইলেন রামিসার বাবা

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

রাজধানীতে মেস থেকে জবি শিক্ষার্থী অনিক পালের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাকরি ফিরে পেতে বিজিবি সদর দফতরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি

আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

