সাবেক এমপি শিবলী সাদিকসহ ৭৫ জনের নামে মামলা

বিশেষ সংবাদ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন হামলা, ককটেল বিস্ফোরণ ও মারধরের অভিযোগে দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শিবলী সাদিকসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীসহ ৭৫ জনের নামে থানায় দায়ের করা মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামায় আরও ৪০০/৫০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার উল্লেখ যোগ্য আসামিরা হলেন, দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শিবলী সাদিক (৪২), তার চাচা দিনাজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন (৭২), নবাবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান তাজওয়ার মোহাম্মদ ফাহিম (৩৫), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো: জিয়াউর রহমান ওরফে মানিক (৫০), উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম (৫০),

- Advertisement -

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমির হোসেন (৬২), যুগ্ম সাধারণ সম্পাদক সায়েম সবুজ (৪৫), সানোয়ার হোসেন মন্ডল (৫৮) নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিনুর রহমান (৩৫), উপজেলার ছাত্রলীগের সভাপতি রুবেল হোসেন (২৮), উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম হোসেন (৩০), ভাদুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামাল বাদশা (৩০), সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন (৪০), উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আইনুল হক চৌধুরী (৬০)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ৪ আগস্ট আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় ধারালো অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। একই সময়ে মামলার বাদী নজরুল ইসলামসহ আন্দোলনকারী ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় তৎকালীন এমপি শিবলী ও তার সাদিক দেলোয়ার হোসেনের নির্দেশে আসামি, সায়েম সবুজ, মাসুদ রানা, সানোয়ার হোসেন মন্ডল ও সাদ্দাম হোসেনসহ আসামিরা ককটেল, হাঁসুয়া, লোহার রড, চায়নিজ কুড়াল ও দা নিয়ে ওই মিছিলে হামলা চালায়।

- Advertisement -

এ বিষয়ে নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মহুবার রহমান জানান, ছাত্র আন্দোলন চলাকালীন আন্দোলনকালীন ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইন ও অন্যান্য ধারায় একটি মামলা হয়েছে। মামলার আসামিরা পলাতক রয়েছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ৪৫ বছরের ঐতিহ্যবাহী ফলের মেলা

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে ৪৫ বছরের গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখে পানিসারা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফলের মেলা। প্রতি বছরের ন্যায় জ্যৈষ্ঠের এই সময়ে...

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন...

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক অবশেষে সংসদের উচ্চকক্ষ থেকে পদত্যাগ করেছেন। কয়েকদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে তার পদত্যাগ নিয়ে নানা...

শেরপুরে ৪৫ বছরের ঐতিহ্যবাহী ফলের মেলা

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে ৪৫ বছরের গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখে পানিসারা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফলের মেলা।...

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার...

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক অবশেষে সংসদের উচ্চকক্ষ থেকে পদত্যাগ করেছেন। কয়েকদিন ধরেই...

শেরপুরে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় এক যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের...

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার...

মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির ফেডারেশন কাউন্সিলের (সেনেট) উপ-স্পিকার কনস্তানতিন...