সৌদি আরবে হজ পালনে গিয়ে সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের মৃত্যু

সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে সাতক্ষীরার কুশখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) মাওলানা আব্দুল গফফার (৭০) মারা গেছেন। রবিবার (১৬ জুন) বিকেলে আরাফার ময়দানে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন তিনি।
নিহত মাওলানা আব্দুল গফফার সরদার সাতক্ষীরার সদর উপজেলার কুশখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন। তিনি ওই ইউনিয়নের ভাদড়া গ্রামে মৃত মো: আকবর আলী সরদারের ছেলে।
কুশখালি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, গত (২ জুন) স্ত্রীকে নিয়ে সৌদি আরবে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যান তিনি। তার সঙ্গে চাচাতো ভাই কামরুল ইসলামও হজ পালনে গিয়েছিলেন।

কামরুল ইসলাম জানিয়েছে, গতকাল আব্দুল গফফার আরাফার ময়দানে অসুস্থ হয়ে পড়েন। পরে সেখান থেকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমার জনা নেই।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

