হত্যা মামলায় ‘সি ইউ নট ফর মাইন্ড’ খ্যাত শ্যামল গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শাহাবুল ইসলাম নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আওয়ামী লীগের কর্মী শ্যামল চন্দ্রকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সি ইউ নট ফর মাইন্ড’ বলে ভাইরাল হয়েছিলেন তিনি।
গ্রেফতারকৃত শ্যামল চন্দ্র সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের মৃত নেপাল চন্দ্রের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
জানা গেছে, গতকাল দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ থানার একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বামনডাঙ্গা রেল স্টেশন বাজার থেকে ভাইরাল শ্যামল চন্দ্রকে গ্রেফতার করেন। শ্যামল চন্দ্র জামায়াত কর্মী শাহাবুল হত্যা মামলার এজহারনামীয় ৩৪ নম্বর আসামি।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, হত্যা মামলার এজহারভুক্ত আসামি শ্যামল চন্দ্রকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদলতের মাধ্যমের কারাগা পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আ. লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: প্রতিমন্ত্রী

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শেরপুরে বিস্ফোরক মামলায় স্বাস্থ্যকর্মী ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ ও কৃষক লীগের ২ নেতা গ্রেপ্তার

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

