হবিগঞ্জের নবীগঞ্জে সহপাঠীদের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

হবিগঞ্জের নবীগঞ্জে সহপাঠীদের ছুরিকাঘাতে মো: রাইসুল হক তাহসিন (১৯) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নবীগঞ্জ শহরের ওসমানী রোডের চৌদ্দহাজারী মার্কেটের সামনে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ প্রাথমিকভাবে ৫ জনকে শনাক্ত এবং ঘটনার কারণ উদঘাটন করেছে।
জানা যায়, বন্ধুদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে তাহসিনকে হত্যা করা হয়েছে। নিহত রাইসুল হক তাহসিন বানিয়াচং উপজেলার কালাইনজুড়া গ্রামের মো: রাজন মিয়ার ছেলে। রাইসুল নবীগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ওসমানী রোডের চৌদ্দহাজারী মার্কেটের সামনে পূর্ববিরোধের জের ধরে রাইসুল হক তাহসিনের ওপর হামলা চালায় তার ৭-৮জন সহপাঠী। একপর্যায়ে তাহসিনকে পেটে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা।
গুরুতর আহত অবস্থায় তাহসিনকে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।
হবিগঞ্জের নবীগঞ্জে সহপাঠীদের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত, এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসুক আলী বলেন, এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

২৫ আগস্টের মধ্যেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

