হবিগঞ্জের বাহুবলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

হবিগঞ্জের বাহুবলে বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মো: সেবুল মিয়া (২১) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় ফয়সল মিয়া (২০) নামে আরও এক যুবক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার মিরপুর ভূলকোট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মো: সেফুল মিয়া তারাপাশা গ্রামের মো: ছোট্ট মিয়ার পুত্র। তিনি হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের শিক্ষার্থী ছিলেন। হবিগঞ্জের বাহুবলে মোটরসাইকেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সেবুল মিয়া তার বন্ধু ফয়সলকে নিয়ে মোটরসাইকেলযোগে ঘুরতে বের হয়। বাড়ি ফেরার পথে ভূলকোট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে উল্টে যায়। এতে সেবুল ও ফয়সল গুরুতর আহত হয়। স্থানিয়ারা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সেবুল মিয়াকে মৃত ঘোষণা করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

২৫ আগস্টের মধ্যেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

