হবিগঞ্জ-৪ আসনে প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে ব্যারিস্টার সুমন নির্বাচিত

হবিগঞ্জ-৪ আসনে দেড় লাখ ভোটের ব্যবধানে ব্যারিস্টার সুমন বিজয়ী হয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর, চুনারুঘাট) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ঈগল প্রতীক নিয়ে প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
হবিগঞ্জ-৪ আসনে ১৭৭টি কেন্দ্র রয়েছে। হিসাব অনুযায়ী, ব্যারিস্টার সুমন পেয়েছেন ১ লক্ষ ৯৮ হাজার ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো: মাহবুব আলী পেয়েছেন প্রায় ৪৭ হাজার ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র এ সকল তথ্য জানিয়েছে।

আজ রবিবার সকাল ৮টার দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং শেষ হয় বিকাল ৪টায়।
ভোটগ্রহণ শেষে আজ সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) ভবনে এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মো: কাজী হাবিবুল আউয়াল জানান, সারাদেশে প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে। বর্তমানে এটাই নির্ভরযোগ্য তথ্য। পরে সকল তথ্য যোগ হলে এই তথ্য বাড়তে বা কমতে পারে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছি: আমজনতার তারেক রহমান

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

আজ জাতীয় শাশুড়ি দিবস

বিশ্ব পোলিও দিবস উপলক্ষে রোটারি ইন্টারন্যাশনালের বর্ণাঢ্য র্যালি

মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ এনসিপি নেতা তানভীরুলের বিষপানে মৃত্যু

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো দল বা ব্যক্তির নন: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

