হাজারীবাগে ছুরিকাঘাতে কিশোর হত্যা

রাজধানীর হাজারীবাগে ছুরিকাঘাতে শাহদাত হোসেন আকবর শান্ত (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগ পার্কের পাশে মাদ্রাসার গলিতে গিয়াস উদ্দিনের বাড়ির সামনে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। পরে আজ বেলা ১১ টার দিকে চিকিৎসাধীন অস্থায় মারা যান তিনি।
নিহত শাহাদাত হোসেন শান্ত রাজধানীর হাজারীবাগের ১০ নম্বর গলিতে পরিবারের সঙ্গে থাকতো। তার বাবার নাম আফজাল হোসেন।
নিহতের বড় ভাই মিরাজ হোসেন বলেন, গতকাল রাতে শুকুর নামের এক কিশোরসহ কয়েকজন আমাদের এলাকার একটি বাসায় সাইকেল চুরি করার সময় দারোয়ান হাতে আটক হয়। এটি শুনে ঘটনাস্থলে গিয়েছিলো শান্ত। ওই সময় শুকুর শান্তর বুকের বাম পাশে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকালে চিকসাধীন অস্থঅয় মারা যায় শান্ত।

হাজারীবাগে ছুরিকাঘাতে কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: ফারুক জানান, নিহতের মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

