১৫ দফা দাবি নিয়ে ডিসি অফিসে শিক্ষার্থীরা

রাজবাড়ীতে ১৫ দফা দাবি নিয়ে ডিসি অফিসে যান শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেফতারকৃতদের মুক্তি, আহতদের চিকিৎসা, নিহত শিক্ষার্থীদের পরিবারকে সহায়তা করে তাদের শহীদের মর্যাদার দাবিসহ ১৫ দফা দাবি পেশ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৮ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজবাড়ী বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা জেলা প্রশাসক মো: আবু কায়সার খানের নিকট লিখিতকারে এই দাবি পেশ করেন। এ সময় পুলিশ সুপার (এসপি) জি এম মো: আবুল কালাম আজাদ পিপিএম উপস্থিত ছিলেন।
এদিকে শিক্ষার্থীরা রাজবাড়ী জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে জেলা ও পুলিশ প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।
অপরদিকে, জেলা প্রশাসক ও পুলিশ সুপার শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে সকলের অতিত কর্মকাণ্ড ভুলে গিয়ে সবাইকে সহযোগিতার অনুরোধ জানিয়েছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

