৪ মাসের অন্তঃসত্ত্বা নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার, ঢামেকে ভর্তি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ৪ মাসের অন্তঃসত্ত্বা নারীকে (২০) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (০৯ মার্চ) ভুক্তভোগী ওই নারীকে শারীরিকভাবে অসুস্থ হওয়ায় স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢামেকে ভর্তি করা হয়।
এর আগে, ভুক্তভোগী অন্তঃসত্ত্বা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, আশরাফুল ইসলাম সিয়াম (২০) ও জিৎ সরকার (১৯)।

প্রসঙ্গত, গতকাল রাতে থাকা-খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে কয়েকজন পানগাঁও ঋষিপাড়া এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ওই নারীকে পালাক্রমে গণধর্ষণ করে।
বিষয়টি নিশ্চিত করে জাজিরা (কেরানীগঞ্জ) পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো: মোশারফ হোসেন মিয়া বলে, ভুক্তভোগী ওই অন্তঃসত্ত্বা নারীকে থাকা-খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে দক্ষিণ কেরানীগঞ্জের পানগাও ঋষিপাড়া নয়াবাড়ির একটি পরিত্যাক্ত বাড়িতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে ওই নারী ৪ মাসের অন্তঃস্বত্ত্বা হওয়ায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

