৫২ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আল আমিন আটক

বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর বারইপাড়া এলাকায় ৫২ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আল আমিন (৩৬) আটক হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে শেরপুর থানার (এসআই) মোঃ জাহাঙ্গীর আলম ও তার সঙ্গীয় অফিসারের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আল আমিনের বাড়ির সামনে থেকে তার হেফাজত থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

শেরপুর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আল আমিনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শনিবার (২৫ জানুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে, আল আমিনের স্ত্রী শাপলা খাতুন কৌশলে পালিয়ে যান। তাকে পলাতক আসামি হিসেবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

