শেরপুরে

অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, নাশকতার অভিযোগ ক্ষতিগ্রস্ত পরিবারের

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে একটি বসতবাড়ি। সোমবার (০৩ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের ঘাসুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্ত পরিবার।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত আবু বক্কর সিদ্দিক পেশায় একজন ব্যবসায়ী ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। এ ঘটনাকে তিনি পরিকল্পিত নাশকতা বলে দাবি করেছেন

- Advertisement -

প্রতিবেশী ওসমান গনি জানান, “রাত একটার দিকে জানালা দিয়ে আগুন দেখতে পাই। প্রথমে বাড়ির দক্ষিণ-পূর্ব কোণের একটি ঘরে আগুন জ্বলতে দেখি। দ্রæত প্রতিবেশীদের ডাক দেই, কিন্তু মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।”

আবু বক্কর সিদ্দিকের ছেলে কাওসার হাবিব জানান, অগ্নিকাণ্ডের সময় বাড়িতে কেউ ছিলেন না, তাই প্রাণহানির ঘটনা ঘটেনি। তিনি বলেন, “আমার বাবা অসুস্থ থাকায় চার পাঁচদিন ধরে আমরা সবাই বগুড়ায় ছিলাম। রাতে প্রতিবেশীদের ফোন পেয়ে ছুটে আসি, কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে। ৬টি ঘর, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র, সোনার গহনাসহ পুড়ে গেছে। প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।”

- Advertisement -

তিনি আরও দাবি করেন, “আমার বাবা আওয়ামী লীগের স্থানীয় ওয়ার্ড সদস্য। আমরা আশঙ্কা করছি, হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আমাদের বাড়িতে আগুন লাগানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, আগুনের সূত্রপাত বাবার শোবার ঘর থেকে। বিস্ফোরক জাতীয় কিছু ব্যবহার না করলে এত দ্রæত আগুন ছড়ানোর কথা নয়।”

শেরপুর ফায়ার সার্ভিসের সাব-অফিসার নুরুল ইসলাম বলেন, “৯৯৯-এ কল পেয়ে দ্রæত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে বাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

- Advertisement -

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে উপজেলার কৃষ্ণপুর নামাপাড়া...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাসির হোসেন এবং তার...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন)...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের...

হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত...

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

বগুড়াসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায়...

জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

বাগেরহাটের কচুয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাইমা রহমানের ছবি ব্যবহার...