বগুড়ার শেরপুরে

আওয়ামী লীগের সাবেক দুই সাংসদ সহ ১৪৭ জনের নামে মামলা

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে আওয়ামী লীগের সাবেক দুই স্থানীয় সাংসদ সহ ১৪৭ জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এতে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মোঃ মজিবর রহমান মজনু (৭০), সাবেক এমপি মোঃ হাবিবুর রহমান (৭৮), শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ ছরোয়ার রহমান মিন্টু, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আসিফ ইকবাল সনি, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ (৫৫) সহ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের ১৪৭ জন এবং আরও অনেক অজ্ঞাত ব্যক্তিদের আসামী করা হয়েছে।

শুক্রবার (০১ নভেম্বর) রাতে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা গ্রামের রিফাত সরকার (২২) শেরপুর থানায় এই মামলা দায়ের করেন। এর পরই বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ।

- Advertisement -

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার শাহবন্দেগী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুল ইসলাম (৫২), একই ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক (৪৮), পৌর আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম (৫২), খন্দোকারটোলা এলাকার আবুল কালাম আজাদ (৫৫) ও গড়েরবাড়ি এলাকার আবুল কালাম আজাদ (৫৪)।

থানা পুলিশ ও দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই শেরপুরের ঢাকা বগুড়া মহাসড়কে মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। মিছিলটি পৌরশহরের ধুনটমোড় এলাকায় পৌঁছলে সাবেক দুই সংসদ সদস্যের নির্দেশে অন্য আসামিরা মিছিলে আগ্নেয় অস্ত্রসহ হামলা করে। এতে মামলার বাদি রিফাত সরকার গুলিবিদ্ধ ও অনেকে আহত হন। রিফাত সরকার এর সত্যতা নিশ্চিত করেছেন।

- Advertisement -

এই মামলা তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, শুক্রবার রাতে বাদীর লিখিত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রেকর্ড করা হয়েছে। শনিবার ভোররাতে বিশেষ অভিযানে ওই পাঁচজনকে গ্রেপ্তার করে দুপুরে আদালতের মাধ্যমে বগুড়ার কারাগারে পাঠানোর হয়েছে

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, কোটাবিরোধী আন্দোলনে আঘাতপ্রাপ্ত রিফাত সরকার বাদী হয়ে এই মামলা করেছেন। তিনি স্থানীয়ভাবে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত বলে জানতে পেরেছি। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে উপজেলার কৃষ্ণপুর নামাপাড়া...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাসির হোসেন এবং তার...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন)...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ বিতরণ করা...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলায় চূড়ান্তভাবে খালাস পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের...

হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত...

বগুড়াসহ ১৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি. মি বেগে ঝড়ের শঙ্কা

বগুড়াসহ দেশের ১৭ জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায়...

জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

বাগেরহাটের কচুয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাইমা রহমানের ছবি ব্যবহার...