আগামীকাল থেকে শুরু হতে পারে বৃষ্টি, তাপদাহ কমার সম্ভাবনা

বিশেষ সংবাদ

দীর্ঘ তপ্ত দিনের অবসান ঘটিয়ে আজ (সোমবার ১৩ মে) থেকে দেশের আকাশে দেখা দিতে পারে স্বস্তির বৃষ্টি। ধীরে ধীরে সারাদেশে ছড়িয়ে পড়তে পারে এই বৃষ্টিপাত, যা কিছুটা হলেও কমিয়ে দিতে পারে চলমান দাবদাহের তীব্রতা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার থেকেই সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় কিছু এলাকায় বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কাও করা হচ্ছে। ফলে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

- Advertisement -

আজও রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাজবাড়ী, খুলনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও যশোর জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পাশাপাশি রাজশাহী ও খুলনা বিভাগের অন্যান্য জেলা, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, ময়মনসিংহ, জামালপুর ও শেরপুরে মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ অব্যাহত রয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, “আজ থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ কিছুটা কমতে পারে। আগামীকাল আরও কিছু এলাকায় প্রশমিত হবে, যদিও খুলনার কিছু অংশে এখনও বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।”

- Advertisement -

তাপমাত্রা খুলনা অঞ্চলে আজও প্রায় একই থাকতে পারে। তবে দেশের অন্যান্য জায়গায় দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।

আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

- Advertisement -

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট, ময়মনসিংহ ও ঢাকার পূর্বাঞ্চল হয়ে ফেনী, খাগড়াছড়ি ও বান্দরবান পর্যন্ত একটি বৃষ্টিপ্রবণ বেল্ট তৈরি হয়েছে। আগামী এক-দুই দিনের মধ্যে বৃষ্টি ছড়িয়ে পড়তে পারে সারা দেশে।

আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে বৃষ্টির প্রবণতা থাকবে।

আবহাওয়া অধিদপ্তর বজ্রপাতের সম্ভাবনা উল্লেখ করে জনসাধারণকে সতর্ক করেছে। সতর্ক বার্তাগুলো হলো, ঝড়-বৃষ্টির সময় ঘরের ভেতরে অবস্থান করুন, দরজা-জানালা বন্ধ রাখুন, গাছের নিচে আশ্রয় নেবেন না, বৈদ্যুতিক যন্ত্রের প্লাগ খুলে রাখুন, জলাশয়ের পাশে না যান, কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না এবং মেঝেতে ঘুমাবেন না।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার কোচিং ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অধ্যায়। মালদ্বীপ ও চীনে দায়িত্ব পালনের পর এবার কাতার...

মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির ফেডারেশন কাউন্সিলের (সেনেট) উপ-স্পিকার কনস্তানতিন কোসাচেভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের মধ্যে সংসদীয় সহযোগিতা,...

ধুনটে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান, ২৫ লাখ টাকার ক্ষতি

বগুড়ার ধুনট উপজেলায় গভীর রাতে একটি কৃষি উপকরণ বিক্রির দোকানে আগুন লাগার ঘটনায় নগদ অর্থ ও মালামালসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে...

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার কোচিং ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অধ্যায়। মালদ্বীপ ও...

মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির ফেডারেশন কাউন্সিলের (সেনেট) উপ-স্পিকার কনস্তানতিন কোসাচেভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।...

ধুনটে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান, ২৫ লাখ টাকার ক্ষতি

বগুড়ার ধুনট উপজেলায় গভীর রাতে একটি কৃষি উপকরণ বিক্রির দোকানে আগুন লাগার ঘটনায় নগদ অর্থ ও মালামালসহ প্রায়...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন)...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল...