আমরা চাঁদা নেব না, নিতেও দেব না: জামায়াত আমির

বিশেষ সংবাদ

সরকার গঠনের সুযোগ পেলে দলের কোনো সংসদ সদস্য বা মন্ত্রী চাঁদা নেবেন না, সরকারি প্লট বা সুবিধা ভোগ করবেন না এমন প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

শরীর অসুস্থ থাকায় বক্তব্যের একপর্যায়ে বসে পড়েন তিনি। এরপরেও বসা অবস্থাতেই বক্তব্য চালিয়ে যান। তিনি বলেন, “আমরা চাঁদা নেব না, নিতেও দেব না। দুর্নীতির সঙ্গে কোনো আপস নয়।”

ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াতে ইসলামীর হাতে যদি দেশসেবার দায়িত্ব আসে, আমরা মালিক হব না, হব সেবক। ট্যাক্স ছাড়া গাড়ি, সরকারি প্লট, বরাদ্দ, এসব কিছু আমরা নেব না। কাজ শেষ হলে সংসদ সদস্যদের সব হিসাব দিতে হবে। এমপি-মন্ত্রী নিজের হাতে কোনো টাকা চালাতে পারবেন না।”

যুবকদের উদ্দেশে জামায়াত আমির বলেন, “আমি আজ এসেছি শুধু একজন রাজনৈতিক নেতা হয়ে নয়, ১৮ কোটি মানুষের একজন হয়েও কথা বলতে। আমি শিশুদের বন্ধু, যুবকদের ভাই, প্রবীণদের সহযোদ্ধা। আমি এসেছি রিকশাচালক, কৃষক, শ্রমিকের হয়ে কথা বলতে।”

তিনি বলেন, “আমার আফসোস, ২০২৪ সালে যারা দেশের মুক্তির জন্য জীবন দিয়েছেন, আমি তাদের একজন হতে পারলাম না। দোয়া চাই, যেন ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সংগ্রামে শহীদ হিসেবে কবুল হই।”

ডা. শফিকুর রহমান ২০০৬ সালের ২৮ অক্টোবর, শাপলা চত্বর, পিলখানা এবং ২০২৪ সালের জুলাইয়ের ঘটনার সবকিছুর বিচার দাবি করেন।

তিনি বলেন, “এত রক্ত শুধু কথার জন্য ঝরেনি। যারা পুরনো ব্যবস্থাপনায় দেশ চালাতে চান, তাদের বলছি—যদি পারেন, শহীদদের জীবন ফিরিয়ে দিন। তা পারবে না, তাই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়া হবে। একটি সুশাসনের রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”

বক্তব্যের শেষদিকে অহংকার না করার এবং অন্য রাজনৈতিক দলকে তুচ্ছ না করার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, “যারা অন্যদের তুচ্ছ করে, বুঝতে হবে তাদের মধ্যে আবার ফ্যাসিবাদ বাসা বাঁধছে। যারা শহীদদের ত্যাগ অবজ্ঞা করছে, তারা জানুক, এই ত্যাগ আমাদের দায়িত্ব তৈরি করেছে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সাতটি জেলায় এসব...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি সামনে আসে যখন ওই শিশুটি...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে।...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫...

নারীদের শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল...

বগুড়ায় ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল যুবকের

‎বগুড়ার গাবতলীতে জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে সুমন...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন ইসহাক সরকার

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা...