গত ২ দিনে ৭৯ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে

বিশেষ সংবাদ

গত ২ দিনে বেনাপোল বন্দর দিয়ে ৭৯ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে অনুমতির ১ম দিনেই ৫৪ মেট্রিক টন এবং ২য় দিন ২৫ মেট্রিক টন পদ্মার ইলিশ রপ্তানি করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ১২ অক্টোবরের (শনিবার) মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে জানান এই মৎস্য কর্মকর্তা। চলতি বছরে বেনাপোল কাস্টমস থেকে রপ্তানি করা প্রতি কেজি ইলিশের মূল্য নির্ধারন করা হয়েছে ১০ মার্কিন ডলার বা ১১৮০ টাকা। আর গত বছর ইলিশের রপ্তানি মূল্য ছিলো ১১.৩০ মার্কিন ডলার।

অন্যদিকে বাজার মূল্যের চেয়ে এ বছর কম মূল্যে ভারতে ইলিশ রপ্তানি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। বেনাপোল মাছ বাজারে ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৫০০ টাকা কেজি দরে।

এ বছর ভারতের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার ৪৯টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ২,৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। এর মধ্যে ৪৮টি প্রতিষ্ঠান ৫০ টন করে ২,৪০০ টন এবং একটি প্রতিষ্ঠান ২০ টন ইলিশ রপ্তানি করবে। ইতোমধ্যে গত ২ দিনে মোট ৭৯ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করা সম্পন্ন হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে শত বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজায় মানুষের ঢল

বগুড়ার শেরপুর পৌর শহরের শিশু পার্কে সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষকে ঘিরে সোমবার (১৩ এপ্রিল)...

ইলিশের আগুন দাম, কেজি ৪ হাজার ছাড়াল

পয়লা বৈশাখ ঘিরে পান্তা-ইলিশের চাহিদা বাড়লেও খুলনার বাজারে ইলিশের দাম পৌঁছেছে অস্বাভাবিক উচ্চতায়। সরবরাহ কম থাকায় বড় সাইজের ইলিশ প্রতি কেজি ৪ হাজার টাকা...

রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

রংপুরে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড...

শেরপুরে শত বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজায় মানুষের ঢল

বগুড়ার শেরপুর পৌর শহরের শিশু পার্কে সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। চৈত্র সংক্রান্তি ও...

ইলিশের আগুন দাম, কেজি ৪ হাজার ছাড়াল

পয়লা বৈশাখ ঘিরে পান্তা-ইলিশের চাহিদা বাড়লেও খুলনার বাজারে ইলিশের দাম পৌঁছেছে অস্বাভাবিক উচ্চতায়। সরবরাহ কম থাকায় বড় সাইজের...

রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

রংপুরে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই...

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, চার আসামির ৪ দিনের রিমান্ড

ঢাকার শ্যামলীতে অবস্থিত সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার সাতজনের মধ্যে চার আসামির চার দিনের...

শেরপুরে চেয়ারম্যান-মেম্বার দ্বন্দ্বে শীত শেষেও গরিবের কম্বল গুদামে

শীত পেরিয়ে গ্রীষ্মের আগমন ঘটলেও বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর...

জামিনে কারামুক্ত বাউলশিল্পী আবুল সরকার

ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী...