চট্টগ্রামে বিএনপির তারুণ্যের সমাবেশে উপস্থিত তামিম ইকবাল

বিশেষ সংবাদ

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মহাসমাবেশে’ অংশ নিয়ে চমকে দিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার তামিম ইকবাল

শনিবার (১০ মে) বিকেলে মাঠে পৌঁছান তিনি। তাঁর উপস্থিতি মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

সমাবেশে তামিম বলেন, “এক সময় চট্টগ্রাম ছিল দেশের ক্রীড়াক্ষেত্রে এক উজ্জ্বল নাম, বিভিন্ন খেলায় এখানকার প্রতিনিধিত্ব ছিল চোখে পড়ার মতো। কিন্তু এখন সেখান থেকে পর্যাপ্ত খেলোয়াড় উঠে আসছে না। কেন এমন হচ্ছে, এই প্রশ্নের উত্তর আমাদের সবার খুঁজে বের করতে হবে। আমি আশাবাদী, আমরা আবারও সেই হারানো অবস্থান পুনরুদ্ধার করতে পারব।”।” তাঁর এই বক্তব্যে সমাবেশে উপস্থিত তরুণদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

বিএনপির তিন অঙ্গসংগঠন, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে। সমাবেশের মূল প্রতিপাদ্য ছিল—‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’। এতে তরুণদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। চট্টগ্রাম মহানগর’সহ বিভাগের ৯৯টি উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা অংশ নেন। মিছিলে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো পলোগ্রাউন্ড এলাকা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও উপস্থিত ছিলেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তামিম ইকবালের উপস্থিতি এ সমাবেশকে ঘিরে আগ্রহ আরও বাড়িয়ে তোলে। তিনি মাঠে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই অনেক নেতাকর্মী ও উপস্থিত মানুষ তার সঙ্গে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েন। তার উপস্থিতিকে কেউ কেউ ‘তারুণ্যের প্রতি একাত্মতা’ হিসেবে দেখছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সাতটি জেলায় এসব...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি সামনে আসে যখন ওই শিশুটি...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে।...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫...

নারীদের শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল...

বগুড়ায় ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল যুবকের

‎বগুড়ার গাবতলীতে জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে সুমন...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন ইসহাক সরকার

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা...