তাজউদ্দীন কলেজের নাম পরিবর্তন, ক্ষুব্ধ সোহেল তাজ

বিশেষ সংবাদ

দেশজুড়ে ৬৮টি কলেজের নাম পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন তালিকায় রয়েছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার ‘সরকারি শহীদ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজ’-এর নামও। নতুন করে কলেজটির নাম রাখা হয়েছে ‘কাপাসিয়া সরকারি ডিগ্রি কলেজ’।

এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ

- Advertisement -

বৃহস্পতিবার (২৯ মে) এক ফেসবুক পোস্টে তিনি জানান, বিষয়টি নিয়ে তাঁর ব্যক্তিগত আক্ষেপ না থাকলেও ইতিহাসের প্রতি এ ধরনের আচরণ দুঃখজনক। তাঁর ভাষায়, “আমার বাবা-মা দেশের জন্য অনেক কিছু করেছেন, কিছু পাওয়ার আশায় নয়। তাই যদি দেশ তাঁদের ত্যাগের স্বীকৃতি না-ও দেয়, সমস্যা নেই। বাংলাদেশ ভাল থাকলেই হলো।”

পরে তিনি ‘সরকারি শহীদ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজ’-এর এক সাবেক ছাত্রের দীর্ঘ একটি স্ট্যাটাস শেয়ার করেন, যেখানে কলেজটির নাম বদলানো নিয়ে অসন্তোষ ও প্রশ্ন তোলা হয়।

- Advertisement -

স্ট্যাটাসটিতে বলা হয়, কলেজটি অবস্থিত গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের হাইলজোর গ্রামে—যা শহীদ বঙ্গতাজের বাড়ি দরদরিয়া থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে। বহু বছর আগেই কলেজটির নাম শহীদ তাজউদ্দীন আহমদের নামে রাখা হয় এবং সেই নামেই এটি সরকারিকরণ হয়।

সাবেক ছাত্রের বক্তব্য, “কাপাসিয়ায় ইতোমধ্যেই আরেকটি ডিগ্রি কলেজ রয়েছে—যার নাম ‘কাপাসিয়া ডিগ্রি কলেজ’। এখন এই নাম দিয়ে সরকারি কলেজটিকে চিহ্নিত করলে তা বিভ্রান্তির সৃষ্টি করবে। তাছাড়া কেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম বাদ দেওয়া হলো, তার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।”

- Advertisement -

সোহেল তাজও কলেজটির নাম পরিবর্তনকে ‘বেদনাদায়ক’ বলে উল্লেখ করে বলেন, “এটা হয়তো শুধু একটা কলেজ, কিন্তু সেটি তাজউদ্দীন আহমদের নিজের ইউনিয়নের। সেখানে এই ধরনের পরিবর্তন কেবল কষ্টই দেয়।”

তিনি আরও বলেন, “বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙার সময় কাপাসিয়ায় তাজউদ্দীন আহমদের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছিল। সেখানে এত বছর ধরে এই কলেজের নামে কোনো বিতর্ক ছিল না। এখন হঠাৎ কী ঘটল?”

এই ঘটনার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন। কেউ কেউ এটিকে ‘ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা’ বলেও মন্তব্য করছেন।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড় মাস আগে রাশিয়ার উদ্দেশে দেশ ছাড়েন...

ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী বহরে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত...

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআই মানসনদ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার...

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড়...

ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী বহরে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের...

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআই মানসনদ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার...

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলের...

সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে সাবেক পুলিশ সদস্যের বিরুদ্ধে স্মারকলিপি

বগুড়ার শেরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক ও ভিত্তিহীন...

ইসলামী ব্যাংককে বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক

সাম্প্রতিক তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২...