নড়াইলের লোহাগড়ায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

বিশেষ সংবাদ

নড়াইলের লোহাগড়ায় মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো: মোস্তফা কামালকে (৪৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা । শুক্রবার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মঙ্গলহাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোস্তফা কামাল উপজেলার উত্তর মঙ্গলহাটা গ্রামের মো: আকরাম শিকদারের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক কমিটির সদস্য ছিলেন।

- Advertisement -

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (১০ মে) সন্ধ্যার দিকে মোটরসাইকেলযোগে উপজেলার মঙ্গলহাটা এলাকায় সমির শিকদারের বাড়ির কাছে পৌঁছালে দুর্বৃত্তরা মোস্তফা কামালকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়

গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে ১১টার দিকে তার মৃত্যু হয়। মোস্তফা কামালের বুকে ও পিঠে গুলির জখমের চিহ্ন রয়েছে বলেও জানা গেছে।

- Advertisement -

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনার জেরে মোস্তফা কামালের সমর্থিত লোকজন ওই রাতেই একই এলাকার সাবেক (ইউপি) সদস্য আকরাম হোসেন লিপুর সমর্থিত লোকজনের বাড়ি ঘিরে হামলা চালায়।

এ সময় তারা গুলি করে ফয়সাল শেখ (২৪) ও পলাশ মোল্যা (৩৫) কে আহত করেছে। পরে আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়

- Advertisement -

নড়াইলের লোহাগড়ায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যার বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, নিহত মোস্তফা কামালের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ৪৫ বছরের ঐতিহ্যবাহী ফলের মেলা

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে ৪৫ বছরের গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখে পানিসারা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফলের মেলা। প্রতি বছরের ন্যায় জ্যৈষ্ঠের এই সময়ে...

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন...

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক অবশেষে সংসদের উচ্চকক্ষ থেকে পদত্যাগ করেছেন। কয়েকদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে তার পদত্যাগ নিয়ে নানা...

শেরপুরে ৪৫ বছরের ঐতিহ্যবাহী ফলের মেলা

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে ৪৫ বছরের গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখে পানিসারা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফলের মেলা।...

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার...

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক অবশেষে সংসদের উচ্চকক্ষ থেকে পদত্যাগ করেছেন। কয়েকদিন ধরেই...

শেরপুরে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় এক যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের...

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার...

মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির ফেডারেশন কাউন্সিলের (সেনেট) উপ-স্পিকার কনস্তানতিন...