ফাইয়াজের মামলায় আইন মন্ত্রণালয়ের কিছু করার নেই: আসিফ নজরুল

বিশেষ সংবাদ

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ঢাকা কলেজের শিক্ষার্থী ফাইয়াজের বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু করবার সুযোগ নেই।

রোববার (২০ এপ্রিল) সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের প্রশিক্ষণ কোর্স উদ্বোধনে শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

- Advertisement -

আসিফ নজরুল বলেন, “এই মামলায় দুইজন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তারা জবানবন্দি প্রত্যাহার না করলে মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া কিংবা নিষ্পত্তি করাটা খুবই কঠিন হয়ে পড়ে। আট মাস পেরিয়ে গেলেও এখনো জবানবন্দি প্রত্যাহার হয়নি—এ বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোকেই জবাব দিতে হবে।”

তিনি আরও যোগ করেন, মামলার তদন্ত কার্যক্রম আইন মন্ত্রণালয়ের আওতার বাইরে এবং এটি সম্পূর্ণরূপে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের এখতিয়ারভুক্ত।

- Advertisement -

অনুষ্ঠানে বিচারকদের উদ্দেশ্যে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, “বিচার বিভাগে সীমাবদ্ধতা থাকলেও তা মেনে নিয়েই কাজ করতে হবে। দেশের বিচার ব্যবস্থা সহজতর করতে আমাদের আরও উদ্যোগ নিতে হবে।”

বিচারকদের আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সুবিধা পাওয়া বা না পাওয়ার সঙ্গে দায়িত্ব পালনের কোনও সম্পর্ক নেই। নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রেখেই বিচারকদের দায়িত্ব পালন করতে হবে।”

- Advertisement -

এছাড়াও তিনি বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটকে এমনভাবে গড়ে তোলার কথা বলেন, যেন উপ-মহাদেশের অন্যান্য দেশ থেকেও প্রশিক্ষণার্থীরা বাংলাদেশে এসে প্রশিক্ষণ নিতে আগ্রহী হন।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে অনেকেই এই ইনস্টিটিউটে এসে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত, এর আগে, আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, রোববারের মধ্যে এই মামলাটি নিষ্পত্তির আশা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়ায় সেটি এখন সম্ভব হচ্ছে না বলে জানালেন তিনি ।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার কোচিং ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অধ্যায়। মালদ্বীপ ও চীনে দায়িত্ব পালনের পর এবার কাতার...

মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির ফেডারেশন কাউন্সিলের (সেনেট) উপ-স্পিকার কনস্তানতিন কোসাচেভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের মধ্যে সংসদীয় সহযোগিতা,...

ধুনটে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান, ২৫ লাখ টাকার ক্ষতি

বগুড়ার ধুনট উপজেলায় গভীর রাতে একটি কৃষি উপকরণ বিক্রির দোকানে আগুন লাগার ঘটনায় নগদ অর্থ ও মালামালসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে...

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার কোচিং ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অধ্যায়। মালদ্বীপ ও...

মস্কোয় রুশ উপ-স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

রাশিয়ার রাজধানী মস্কোয় দেশটির ফেডারেশন কাউন্সিলের (সেনেট) উপ-স্পিকার কনস্তানতিন কোসাচেভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।...

ধুনটে আগুনে পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান, ২৫ লাখ টাকার ক্ষতি

বগুড়ার ধুনট উপজেলায় গভীর রাতে একটি কৃষি উপকরণ বিক্রির দোকানে আগুন লাগার ঘটনায় নগদ অর্থ ও মালামালসহ প্রায়...

শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শেরপুরে বালুবাহী একটি ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন)...

দুই লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস ও ব্যাগ

আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীর মধ্যে...

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগে দায়ের করা বহুল...