অন্বেষণ ডেস্ক :

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গলায় ফাঁস দিল আইএইচটির শিক্ষার্থী

বিশেষ সংবাদ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গলায় ফাঁস দিয়ে আইএইচটির শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের ৩য় শ্রেণীর স্টাফ কোয়ার্টারের ১টি ভবন থেকে অন্তরা পানুয়া নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত অন্তরা পানুয়া পটুয়াখালী জেলা সদরের খলিসাখালী গ্রামের অনুকুল চন্দ্র পানুয়ার মেয়ে। সে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজ’র ডেন্টাল অনুষদের ২য় বর্ষের শিক্ষার্থী ছিল বলে জানিয়েছেন অধ্যক্ষ ডা. মানষ কৃষ্ণ কুন্ডু।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তরা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আত্মহত্যার সঠিক কারণ এখনও জানা না গেলেও মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার দেওয়া স্ট্যাটাসের সূত্র বলছে এই শিক্ষর্থীর কারও সাথে সম্পর্কের সূত্র ধরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

জানা গেছে, অন্তরা আইএইচটি’র শিক্ষার্থী হলেও শেবাচিম হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে তার মরদেহ উদ্ধার হওয়ায় রহস্যের সৃষ্টি হয়েছে। যদিও নিহতের রুমমেট সুমাইয়া জানিয়েছে, কলেজের শিক্ষক
মো: তাহেরুল ইসলাম সুমনের মাধ্যমে তারা ১দিন আগে এই কোয়ার্টের পেছনের ব্লকের ভবনের ৩য় তলার ফ্লাটটিতে ওঠেন। তিনি আরো জানিয়েছে, তারা এর আগে যেখানে থাকতেন সেখান থেকে মাত্র ১দিন আগে শেবাচিম হাসপাতালের ৩য় শ্রেণীর কর্মচারীদের এই কোয়ার্টারের ৩য় তলার ফ্লাটটিতে ওঠেন। ২য়তলায় তাদের শিক্ষক সুমন থাকেন এবং তার মাধ্যমেই এই ভবনের ৩য় তলায় তারা উঠেছেন। শিক্ষক সুমন সম্পর্কে মামা হন জানিয়ে সুমাইয়া বলেন, আমরা এখানে কিছুদিনের জন্য থাকতে এসেছিলাম, নতুন বাড়ি ভাড়া নিয়ে সেখানে যাব। কিন্তু তার আগেই আমার রুমমেট অন্তরা আজ আত্মহত্যা করলো। আত্মহত্যার সঠিক কারণ জানা নেই তিনি আরও বলেন, আজ সকালে ঘুম থেকে উঠে অন্তরার রুমের জানালা দিয়ে দেখতে পাই সে রুমে সেলিং ফ্যনের হুকের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।

এদিকে অন্তরার চার বছর আগে জনৈক তাপস নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়। তার হাসবেন্ড চাকরির কারণে বরিশালে থাকেন না জানিয়ে তার সহপাঠীরা বলেন, স্বামীর সাথে কলহ কিংবা অন্য কোন কারণে অন্তরা তার নিজ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করতে পারেন। সম্প্রতি অন্তরা প্রচন্ড মানসিক চাপে ছিল।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসাপাতালের উপ-পরিচালক ডা. মো: মনিরুজ্জামান শাহীন জানান, কীভাবে মেডিক্যাল কলেজ থেকে ১জন কর্মচারীর নামে ওই ফ্লাট ওই শিক্ষার্থীদের দেওয়া হয়েছে তা আমরা জানি না। তবে সম্প্রতি বিষয়টি আমরা খতিয়ে দেখেছি কোয়র্টারগুলোর অনেক ফ্লাট খালি ও পরিত্যাক্ত রয়েছে। আবার কিছু ফ্লাট বরাদ্দ হলেও সেখানে যথাযথ লোক থাকছেন না। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। আর ৩য় শ্রেণীর কোয়ার্টারে আইএইচটির শিক্ষার্থীর অবস্থান এবং আত্মহত্যার বিষয়টি পুলিশের পাশাপাশি আমরাও খতিয়ে দেখবো এবং নিয়মানুযায়ী পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে

কোতোয়ালি মডেল থানার (এসআই) রেজাউল ইসলাম রেজা বলেন, আত্মহত্যার বিষয়টি তদন্ত করে দেখছি। অন্তরার মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

মাদকের টাকা না পেয়ে নিজ ঘরে আগুন দেওয়ার অভিযোগ যুবকের বিরুদ্ধে

কুমিল্লার চান্দিনা উপজেলায় মাদকের টাকা না পেয়ে নিজ বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এনামূল হাসান (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় দুই ঘণ্টা...

বাবা ও শ্বশুরের পর সংসদে যাচ্ছেন নিপুণ রায়

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) থেকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দলের নির্বাহী...

জনগণের দাবিতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: রিজভী

জনগণের চাহিদার প্রেক্ষিতেই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জ্বালানি তেল ও গ্যাস...

মাদকের টাকা না পেয়ে নিজ ঘরে আগুন দেওয়ার অভিযোগ যুবকের বিরুদ্ধে

কুমিল্লার চান্দিনা উপজেলায় মাদকের টাকা না পেয়ে নিজ বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এনামূল হাসান (২৬) নামে এক...

বাবা ও শ্বশুরের পর সংসদে যাচ্ছেন নিপুণ রায়

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) থেকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ঢাকা জেলা...

জনগণের দাবিতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: রিজভী

জনগণের চাহিদার প্রেক্ষিতেই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।...

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড....

আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: বগুড়ায় প্রধানমন্ত্রী

আদালত কোনোভাবেই হয়রানির স্থান হতে পারে না, বরং মানুষের...

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’-এর তুলি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন...