বগুড়ার শেরপুরে সড়ক দূর্ঘটনায় স্কুলবাসের ৮ শিক্ষার্থী আহত

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে সড়ক দূর্ঘটনায় স্কুল বাসে থাকা ৮ জন শিক্ষার্থী আহত হয়েছে। রোববার (৫ জানুয়ারি) বেলা ১২ টার দিকে ঢাকা- বগুড়া মহাসড়কের উপজেলার মহিপুর এলাকায় সামিট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের পরিবহন বাস এই দুর্ঘটনার কবলে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মহাসড়কের ঢাকাগামী লেন থেকে শিক্ষার্থীদের পরিবহন বাসটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশের মুখে একই লেনে বগুড়া থেকে আসা একটি সিমেন্ট কোম্পানির খালি ট্রাক স্কুল বাসটির সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজনসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা এবং অন্যান্য শিক্ষার্থীরা এসে বাসে আহত ছাত্র- ছাত্রীদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

- Advertisement -

প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, একটি সিমেন্ট কোম্পানির ট্রাকের সামনে ছিল একটি সিএনজিচালিত গাড়ি। ট্রাকটির চালক মহাসড়কে এই সিএনজি গাড়িটি ওভারটেক করার সময় স্কুল বাসের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে সামিট স্কুল এন্ড কলেজের শিক্ষাবিভাগের পরিচালক সাইফুল ইসলাম বলেন, আহত শিক্ষার্থীরা হলো সপ্তম শ্রেণীর মোছা: খাদিজা (১৩), অষ্টম শ্রেণীর দোয়া খাতুন (১৪), ষষ্ঠ শ্রেণীর তমালিকা সরকার (১১) সহ আরো পাঁচজন ছাত্র আহত হয়। আহত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসা শেষে শিক্ষার্থীদের বাড়িতে অভিভাবকের কাছে পাঠানো হয়েছে

- Advertisement -

দুর্ঘটনা কাবলিত স্কুল বাসের চালক গোপাল দত্ত বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ১০ নম্বর বাসে করে শিক্ষার্থীরা বিভিন্ন এলাকা থেকে বাসে উঠে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরছিল। বাসটি যখন মহাসড়কে থেকে সামিট স্কুল এন্ড কলেজ প্রবেশের মুখেই সিমেন্ট কোম্পানির একটি খালি ট্রাক বেপরোয়া গতিতে আসার কারনে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে তার স্কুল বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে স্কুল বাসের সম্মুখভাগ দুমড়ে মুচড়ে যায়। এতে আট জন শিক্ষার্থী আহত হয়।

এ বিষয়য়ে শেরপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক আজিজুল ইসলাম বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে এবং বাসটি শিক্ষা প্রতিষ্ঠানের হেফাজতে রাখা হয়েছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড় মাস আগে রাশিয়ার উদ্দেশে দেশ ছাড়েন...

ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী বহরে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত...

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআই মানসনদ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার...

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড়...

ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী বহরে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের...

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআই মানসনদ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার...

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলের...

সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে সাবেক পুলিশ সদস্যের বিরুদ্ধে স্মারকলিপি

বগুড়ার শেরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক ও ভিত্তিহীন...

ইসলামী ব্যাংককে বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক

সাম্প্রতিক তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২...