বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব জেসিনার পদ স্থগিত

বিশেষ সংবাদ

সাংগঠনিক নীতিবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা কমিটির সদস্য সচিব জেসিনা মোর্শেদের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি জেলার বিভিন্ন উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনে আপনার কিছু সাংগঠনিক নীতিবহির্ভূত কর্মকাণ্ড আমাদের নজরে এসেছে। যার পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা কমিটির সদস্য সচিব সচিব জেসিনা মোর্শেদের পদটি সাময়িকভাবে স্থগিত করা হলো। একই সঙ্গে আনীত অভিযোগ তদন্তের জন্য আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটির সামনে সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ প্রদান করা হলো।

সংগঠনটির এক নেতা বলেন, সদস্য সচিব জেসিনা মোর্শেদের বিরুদ্ধে সর্বশেষ ঝিকরগাছা উপজেলা কমিটি গঠনে আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা কমিটিতে পদ দেওয়ার জন্যে অর্থ লেনদেনের অভিযোগ আছে তার বিরুদ্ধে। এ বিষয়ে যশোর জেলা কমিটর ৫৮ জন নেতার স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ সংগটির কেন্দ্রীয় নেতাদের নিকট পাঠানো হয়। ওই অভিযোগের ভিত্তিতে সম্প্রতি যশোরে তদন্তে আসেন সংগঠনের দুই কেন্দ্রীয় নেতা। প্রাথমিকভাবে অভিযোগের প্রমাণ পেয়েছে তারা।

অভিযোগের বিষয়ে গণমাধ্যমে জেসিনা মোর্শেদ বলেন, আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি চিঠিটি পেয়েছি। তদন্তের জন্য আমার কাছে উত্তার চাওয়া হয়েছে। উপজেলা কমিটি গঠনে অর্থ লেনদেনের বিষয়টি সত্য না। মূলত, জেলা কমিটির আহ্বায়ক রাশেদ খান নিজের ইচ্ছেমতো একক উপজেলা কমিটি গঠন করতে চান। প্রতিটি উপজেলায় গ্রুপিং আছে। তিনি একপক্ষকে গুরুত্ব দিচ্ছেন। আমি সেটাতে বাধা দিয়েছি। আমি উভয় পক্ষের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে কমিটি দেওয়ার পক্ষে।

এ বিষয়ে সংগঠনটির জেলা কমিটির আহ্বায়ক রাশেদ খান বলেন, সংগঠনে আমার কোনও পক্ষ নেই। সংগঠনের অভিভাবক হিসেবে এখানে আমাকে রাখা হয়েছে। মূলত সংগঠনকে ব্যবহার করে ব্যক্তিগত লাভ খোঁজার চেষ্টা করছেন জেলা কমিটির সদস্য সচিব জেসিনা মোর্শেদ, যা কমিটির কেউ মেনে নিচ্ছেন না। এ জন্য তার বিরুদ্ধের কমিটির বেশির ভাগ নেতা অভিযোগ দিয়েছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিক্ষক সুদীপ কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে একই বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে কারাগারে পাঠানোর নির্দেশ...

নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের নারীদের রান্নার সুবিধা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ডের পাশাপাশি এলপিজি কার্ড চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২৭ এপ্রিল) সকালে যশোরে উলশী খাল...

শেরপুরে ১৫ দিন পর মায়ের কোলে ফিরল ছানা পেঁচা

বগুড়ার শেরপুরে দীর্ঘ ১৫ দিন পর মায়ের কোল ফিরে পেল একটি ছানা পেঁচা। মা ও ছানা পাখির এই বিরল মিলনের দৃশ্য দেখে আপ্লুত হয়েছেন...

ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিক্ষক সুদীপ কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে একই বিভাগের সহযোগী...

নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের নারীদের রান্নার সুবিধা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ডের পাশাপাশি এলপিজি কার্ড চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার...

শেরপুরে ১৫ দিন পর মায়ের কোলে ফিরল ছানা পেঁচা

বগুড়ার শেরপুরে দীর্ঘ ১৫ দিন পর মায়ের কোল ফিরে পেল একটি ছানা পেঁচা। মা ও ছানা পাখির এই...

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় ৫ জন গ্রেফতার

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।সোমবার (২৭ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল...

আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং...

যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যশোরের শার্শা উপজেলায় উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন...