মেয়েকে কোলে নিয়ে রান্না করছিলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

বিশেষ সংবাদ

মাগুরায় রান্নার সময় রাইস কুকারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারী ও তাঁর সাত মাসের মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (২৫ জুন) সকাল ৮টার দিকে মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের টিলা গ্রামেএ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সেতু খাতুন (৩০) ও তাঁর মেয়ে শিশু আনিশা।

স্থানীয়রা জানায়, গ্রামে বিদ্যুৎ সিস্টেমে মাঝে মাঝেই ত্রুটি দেখা দেয়। অনেকেই স্থানীয়ভাবে লাইন সারানোর চেষ্টা করেন, যার ফলে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়।

সেতুর স্বামী আওয়াল মোল্লার ভগ্নিপতি রিপন বিশ্বাস বলেন, “সকালে রান্না করছিলেন সেতু। কোলে ছিল আনিশা। হঠাৎ বিকট চিৎকার শুনে ছুটে যাই। দেখি দুজনই পড়ে আছেন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, আগেই তাঁদের মৃত্যু হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওমর ফারুক বলেন, “সকাল ৯টার দিকে মা ও মেয়েকে ইলেকট্রিক বার্ন অবস্থায় আনা হয়। ততক্ষণে তাঁদের শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল।”

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, “ঘটনার পরপরই পুলিশ হাসপাতাল যায়। প্রাথমিকভাবে পরিবারের সদস্যদের ভাষ্যমতে, রাইস কুকারে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই দুজনের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বিদেশি শক্তির ওপর বিএনপি নির্ভর করে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

অন্বেষণ ডেস্ক : দেশে রাজনৈতিক অস্থিরতা ও বিভ্রান্তি ছড়াতে একটি বিশেষ মহল অত্যন্ত সক্রিয় রয়েছে এবং তারা দেশের সীমানার বাইরে বা অনেক দূরে গিয়ে...

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার সময় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।সোমবার (২৭ এপ্রিল) বিকেলে হাওড়ে...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে...

বিদেশি শক্তির ওপর বিএনপি নির্ভর করে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

অন্বেষণ ডেস্ক : দেশে রাজনৈতিক অস্থিরতা ও বিভ্রান্তি ছড়াতে একটি বিশেষ মহল অত্যন্ত সক্রিয় রয়েছে এবং তারা দেশের...

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

সুনামগঞ্জের হাওড় এলাকায় ধান কাটার সময় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন...

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল)...

সখিপুরে পাগলা কুকুরে কামড়ে নারী-শিশুসহ আহত ৫০

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় একটি পাগলা কুকুরের হামলায় দুই দিনে নারী ও শিশুসহ অন্তত ৫৪ জন আহত হয়েছেন। রোববার...

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের নির্দেশ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে জাতীয়...

ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিক্ষক সুদীপ কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা...