রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাস ও পিকআপের সংঘর্ষ, নিহত ২

বিশেষ সংবাদ

রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় পিকআপ ভ্যানের চালকসহ ২ জনের মৃত্যু হয়েছে। রবিবার (০৫ মে) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে মা ও শিশু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত পিকআপ ভ্যানের চালক মো: বাবুল চিশতি (৪৫) শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তশা গ্রামের বাসিন্দা। তিনি পরিবার নিয়ে যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকায় বসবাস করতেন। নিহত অপরজনের নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৫০ বছর হবে।

- Advertisement -

পুলিশ জানিয়েছে, নিহত বাবুল পিকআপ ভ্যানের চালক ছিলেন। তার সাথে থাকা ওই ব্যক্তির নাম, পরিচয় ও পেশা জানা যায়নি। নিহতদের মরদেহ ২টি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আবু সায়েম জানান, রবিবার দিবাগত রাত ২টার দিকে মাতুয়াইলে মা ও শিশু হাসপাতালের সামনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১টি পিকআপ ভ্যান ইউটার্ন নিচ্ছিলো। এসময় তুহিন পরিবহনের ১টি বাস ওই পিকআপ ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি উল্টে পাশে খাদের পানিতে পড়ে যায়।

- Advertisement -

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে দেখা গেছে, স্থানীয় লোকজন পিকআপের ভেতর থেকে মুমূর্ষু অবস্থায় ২জনকে বের করে রাস্তায় রাখেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, দুর্ঘটনার সময় ওই বাসটিতেও বেশ কয়েকজন যাত্রী ছিলেন। তারা সামান্য আহত হওয়ায় স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে যে যার মতে চলেগেছেন।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

লন্ডনের কেমব্রিজ থানায় হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করেছে সম্প্রতি বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগ। শুক্রবার (১৯...

পশ্চিমবঙ্গ দিবসে অনুপ্রবেশ ও সীমান্ত কাঁটাতার নিয়ে হুশিয়ারি নরেন্দ্র মোদি

শনিবার (২০ জুন, ২০২৬) পশ্চিমবঙ্গের হুগলির তারকেশ্বরে আয়োজিত পশ্চিমবঙ্গ দিবসের এক অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবৈধ অনুপ্রবেশ এবং ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ...

শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী

বগুড়ার শেরপুর উপজেলায় মাদক বিক্রির অভিযোগে এক দম্পতি ও তাদের ছেলেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা ও বিএনপির নেতা-কর্মীরা। শনিবার (২০...

লন্ডনের কেমব্রিজ থানায় হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করেছে সম্প্রতি বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ...

পশ্চিমবঙ্গ দিবসে অনুপ্রবেশ ও সীমান্ত কাঁটাতার নিয়ে হুশিয়ারি নরেন্দ্র মোদি

শনিবার (২০ জুন, ২০২৬) পশ্চিমবঙ্গের হুগলির তারকেশ্বরে আয়োজিত পশ্চিমবঙ্গ দিবসের এক অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবৈধ অনুপ্রবেশ...

শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী

বগুড়ার শেরপুর উপজেলায় মাদক বিক্রির অভিযোগে এক দম্পতি ও তাদের ছেলেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়...

শেরপুরে ক্লাব ৯২-এর বার্ষিক সাধারণ সভা ও ফল উৎসব সম্পন্ন

বগুড়ার শেরপুরের অন্যতম সামাজিক সংগঠন ক্লাব ৯২-এর উদ্যোগে ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভা ও মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত...

দেশে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, তিন মাসে মৃতের সংখ্যা ৫৮৪

দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে উপসর্গ নিয়ে আরও সাত শিশুর...