শেখ মুজিব ও জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলে খবর সঠকি নয়

বিশেষ সংবাদ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের যে খবর ছড়িয়েছে তা ‘ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। তিনি বলেন, “বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা মুক্তিযোদ্ধা হিসেবেই বিবেচিত হবেন। তারা কেউ স্বীকৃতি হারাচ্ছেন না।”

বুধবার (৪ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

- Advertisement -

ফারুক ই আজম জানান, যারা দেশ-বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছেন, অস্ত্র হাতে না নিলেও যুদ্ধের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন—তাদের ‘সহযোগী মুক্তিযোদ্ধা’ হিসেবে দেখা হবে।

তিনি বলেন, “মুজিবনগর সরকার পুরো মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে। তাদের অবদান অবিস্মরণীয়। সেই সরকার ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাচ্ছেন, তবে এতে তাদের মর্যাদা বা সুবিধা কোনোটিই কমছে না।”

- Advertisement -

তিনি আরও বলেন, “সহযোগী বলার অর্থ এই নয় যে, তারা দ্বিতীয় শ্রেণির কেউ হয়ে গেলেন। বরং তারা সমান মর্যাদা ও সুবিধা পাচ্ছেন।”

মুক্তিযুদ্ধের সংজ্ঞা নিয়ে সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গে উপদেষ্টা ফারুক ই আজম বলেন, “আমরা নতুন কোনো সংজ্ঞা তৈরি করিনি। ১৯৭২ সালের সংজ্ঞায়নেই ফিরেছি। পরে ২০১৮ ও ২০২২ সালে কিছু পরিবর্তন এসেছিল। এখন সরকার পুরনো ঐতিহাসিক সংজ্ঞাকে ফিরিয়ে এনেছে।”

- Advertisement -

তিনি বলেন, “ইতিহাস যেমন ছিল, তেমনই থাকবে। মুজিবনগর সরকারকে কখনও ‘সহযোগী’ বলা হয়নি, তাদের ভূমিকা ছিল কেন্দ্রীয়। ইতিহাসের সত্যকে অস্বীকার করার সুযোগ নেই।”

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় ‘পিওর লাইভ ফুড বেকারী এন্ড পেস্ট্রি’কে ১২ হাজার টাকা জরিমানা...

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড় মাস আগে রাশিয়ার উদ্দেশে দেশ ছাড়েন...

ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী বহরে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত...

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় ‘পিওর লাইভ ফুড বেকারী...

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড়...

ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী বহরে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের...

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআই মানসনদ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার...

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি...

সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে সাবেক পুলিশ সদস্যের বিরুদ্ধে স্মারকলিপি

বগুড়ার শেরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক ও ভিত্তিহীন...