গুম-খুন ও নির্বাচনি ব্যবস্থাকে ধ্বংস করেছিল আওয়ামী লীগ: অ্যাটর্নি জেনারেল

বিশেষ সংবাদ

আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে গুম, খুন, গায়েবি মামলা আর নির্বাচনি ব্যবস্থাকে ধ্বংস করে দেশে এক ধরনের ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

তিনি বলেন, “যদি রাজনৈতিক নেতাকর্মীরা আবার সেই পুরনো পথে হাঁটেন, তবে ইতিহাস তাদের ক্ষমা করবে না।”

- Advertisement -

বুধবার (৪ জুন) সকালে ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কে ‘দ্য হিরো’স অব ঝিনাইদহ’ স্লোগানে আয়োজিত এক স্মরণসভায় এসব কথা বলেন তিনি। জুলাই মাসের গণ-অভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারকে সম্মান জানাতে এই আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল বলেন, “২০০৮ সালের পর থেকে আওয়ামী লীগ সরকার প্রায় ৭০০ জনকে গুম করেছে, সাড়ে চার হাজার মানুষকে বিনা বিচারে হত্যা করেছে এবং প্রায় ৬০ লাখ মানুষকে গায়েবি মামলায় হয়রানি করেছে। তারা গায়ের জোরে রাষ্ট্র চালিয়েছে, এখন পালিয়ে বেড়াচ্ছে।”

- Advertisement -

তিনি আরও বলেন, “আওয়ামী লীগের পথ ছিল অন্ধকার—একটি কানাগলি পথ, যেখানে আইনের শাসন কিংবা জনগণের অধিকার ছিল না।”

বর্তমান সরকারের প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, “এই সরকার ক্ষমতায় আসার পর থেকে কেউ গুম হয়নি, পুলিশ বাদী হয়ে কোনো গায়েবি মামলা দেয়নি। এটা একটা বড় পরিবর্তনের ইঙ্গিত। তাই জনগণের উচিত এই সরকারের ওপর আস্থা রাখা।”

- Advertisement -

তিনি আরও বলেন, “জুলাই বিপ্লব কোনো একক দলের নয়—এটা একটি বৈষম্যহীন, ন্যায়বিচারভিত্তিক সমাজ নির্মাণের স্বপ্ন ছিল। সেই চেতনাকে কেউ যেন বিশ্বাসঘাতকতা না করে।”

ছাত্র ও রাজনৈতিক সংগঠনগুলোর উদ্দেশে তিনি বলেন, “যদি বিভাজন, উত্তেজক বক্তব্য বা পারস্পরিক অসম্মান দেখা দেয়, তবে ঐক্য ভেঙে যাবে। আর ঐক্য ভাঙলে বিপ্লবও ব্যর্থ হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রিফাত রশিদ। সঞ্চালনায় ছিলেন ঝিনাইদহ শাখার সদস্য সচিব সাইদুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি এইচএম মোমতাজুল করীম, ঝিনাইদহ জেলা জামায়াতের আমির, চেম্বার অব কমার্সের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন এবং সদর হাসপাতালের কনসালটেন্ট ডা. মো. মনিরুল ইসলাম।

জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক, ছাত্র, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩

বগুড়ার শেরপুরে একটি পোল্ট্রি হ্যাচারিতে দেড় লক্ষ টাকা চাঁদা দাবি এবং পরবর্তীতে গভীর রাতে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১১...

শেরপুরে ৪৫ বছরের ঐতিহ্যবাহী ফলের মেলা

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে ৪৫ বছরের গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখে পানিসারা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফলের মেলা। প্রতি বছরের ন্যায় জ্যৈষ্ঠের এই সময়ে...

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন...

শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩

বগুড়ার শেরপুরে একটি পোল্ট্রি হ্যাচারিতে দেড় লক্ষ টাকা চাঁদা দাবি এবং পরবর্তীতে গভীর রাতে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত...

শেরপুরে ৪৫ বছরের ঐতিহ্যবাহী ফলের মেলা

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নে ৪৫ বছরের গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখে পানিসারা গ্রামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ফলের মেলা।...

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বগুড়া মহানগর বিএনপির শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার...

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক অবশেষে সংসদের উচ্চকক্ষ থেকে পদত্যাগ করেছেন। কয়েকদিন ধরেই...

শেরপুরে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় এক যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার...

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরার...