৩১ দিন পর মুক্তি পেলো জাহাজসহ জিম্মি থাকা সেই ২৩ নাবিক

বিশেষ সংবাদ

৩১ দিন পর সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্তি পেলেন বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘এমভি আব্দুল্লাহর’ ২৩ জন নাবিক। সঙ্গে ছাড়া পেয়েছে ‘এমভি আব্দুল্লাহ’ জাহাজ ও। বাংলাদেশি সময় শনিবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে জাহাজটির মালিকপক্ষ কেএসআরএম গ্রুপ এ খবর নিশ্চিত করেছেন।

কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মো: মিজানুল ইসলাম গণমাধ্যমকে জনান, অল্প কিছুক্ষণ আগে আমরা এ সুসংবাদ পেয়েছি। আমাদের ‘এমভি আব্দুল্লাহ’ জাহাজটি ছেড়ে দেওয়া হয়েছে। ২৩ জন নাবিককেই অক্ষত অবস্থায় ফেরত পেয়েছি।

রবিবার (১৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। তিনি আরও জানান, ঈদের আগেই ২৩ জন নাবিককে ফিরিয়ে আনার কথা ছিলো। কিন্তু বেশ কিছু জটিলতার কারণে সময় পরিবর্তন হয়। অতীতে জাহান মণির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দীর্ঘ ৩১ দিন পর সকল নাবিকদের মুক্ত করা সম্ভব হয়েছে।

এর আগে, ডলারভর্তি ৩টি ব্যাগ পাওয়ার পর শনিবার বিকেল ৪টার দিকে ‘এমভি আব্দুল্লাহ‘ ত্যাগ করে সোমালিয়ার জলদস্যুরা। তবে মুক্তিপণ হিসেবে জলদস্যুদেরকে কত ডলার দেওয়া হয়েছে কিংবা তারা কত ডলার চেয়েছিল, তার কিছুই এখন পর্যন্ত নিশ্চিত করে জানায়নি জাহাজটির মালিকপক্ষ।

গত সোমবার (০৪ মার্চ) আফ্রিকার দেশ মোজাম্বিকের মাপুটো বন্দর থেকে জ্বালনি কয়লা নিয়ে যাত্রা শুরু করে ‘এমভি আব্দুল্লাহ’ জাহাজটি। মঙ্গলবার (১৯ মার্চ) সেটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দরে পৌঁছানোর কথা ছিলো। এরমধ্যে মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ১টার দিকে ভারত মহাসাগরের জলদস্যুর কবলে পড়ে এ জাহাজটি।

এরপর তারা ‘এমভি আব্দুল্লাহ’ জাহাজটি ছিনতাই করে সোমালিয়া উপকূলে নিয়ে যায়। নিজ দেশের উপকূলে নেওয়ার ৯ দিনের মাথায় জলদস্যুরা মুক্তিপণের জন্য জাহাজের মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের সাথে যোগাযোগ করেন। দর-কষাকষির একপর্যায়ে জলদস্যুদের সাথে সমঝোতার আলোচনা করে চূড়ান্ত পর্যায়ে পৌঁছান বলে ঈদের আগেই আভাস দিয়েছিলেন ‘এমভি আব্দুল্লাহ’ জাহাজের মালিকপক্ষ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে পরিত্যক্ত কুয়া থেকে ১৫ দিন পর শিয়ালের বাচ্চা উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় একটি পরিত্যক্ত গভীর কুয়ায় দীর্ঘ ১৫ দিন ধরে আটকে থাকা দুটি শিয়ালের বাচ্চাকে জীবিত উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন পরিবেশ প্রতিরক্ষা সংস্থা।রবিবার...

‘মাননীয় আদালত, আমি বরখাস্ত নই অবসরপ্রাপ্ত’: ট্রাইব্যুনালে জিয়াউল আহসান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানিতে নিজের পরিচয় নিয়ে আপত্তি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। মামলার নথিতে তাকে ‘বরখাস্ত’...

আগামীকাল বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন সিটি করপোরেশন

আগামীকাল নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়া সিটি করপোরেশন উদ্বোধনসহ একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নেবেন তিনি।রোববার (১৯ এপ্রিল) প্রকাশিত প্রধানমন্ত্রীর সফরসূচিতে এ...

শেরপুরে পরিত্যক্ত কুয়া থেকে ১৫ দিন পর শিয়ালের বাচ্চা উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় একটি পরিত্যক্ত গভীর কুয়ায় দীর্ঘ ১৫ দিন ধরে আটকে থাকা দুটি শিয়ালের বাচ্চাকে জীবিত উদ্ধার...

‘মাননীয় আদালত, আমি বরখাস্ত নই অবসরপ্রাপ্ত’: ট্রাইব্যুনালে জিয়াউল আহসান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানিতে নিজের পরিচয় নিয়ে আপত্তি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.)...

আগামীকাল বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন সিটি করপোরেশন

আগামীকাল নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়া সিটি করপোরেশন উদ্বোধনসহ একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নেবেন তিনি।রোববার...

অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবেন: নাহিদ ইসলাম

রাজনৈতিক অতীত নয়, বর্তমান আদর্শ ও গ্রহণযোগ্যতাকেই গুরুত্ব দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এমনটাই জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।...

টাঙ্গাইলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার

টাঙ্গাইলের ভূঞাপুরে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে...

ডিজেল সংকটে স্থবির পণ্য পরিবহন, শেরপুরে মহাসড়কে শত শত ট্রাকের জট

বগুড়ার শেরপুর উপজেলায় ফিলিং স্টেশনগুলোতে তীব্র ডিজেল সংকট দেখা...