প্রেমিকের সাথে পালানোর ১১ দিন পর নদীর তীরে মিলল তরুণীর মরদেহ

ভোলার চরফ্যাশনে প্রেমিকের সাথে পালানোর ১১ দিন পর মেঘনা নদীর তীর থেকে জোসনা বেগম (১৭) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের বেতুয়া লঞ্চ ঘাট এলাকায় মেঘনা নদীর তীরে ব্লকের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত জোসনা বেগম উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মো: জাহাঙ্গীরের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে চরফ্যাশন থানার উপ-পরিদর্শক মো: সাইফুল ইসলাম জানান, জোয়ারের পানিতে মরদেহটি ভেসে এলে বেতুয়া লঞ্চ ঘাট সংলগ্ন মেঘনা নদীর তীরে ব্লকের ওপর আটকে পড়ে। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে চরফ্যাশন থানা পুলিশকে খবর দেয়।
তিনি আরো জনান, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে জোসনা নামের ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মৃত তরুণীর পরিচয় না পাওয়া গেলেও স্থানীয় লোকজন তরুণীর মরদেহের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে তার স্বজনরা জানতে পারেন। পরে স্বজনরা থানায় এসে লাশের পরিচয় নিশ্চিত করেন।
নিহত জোসনার পরিবার সূত্রে জনা গেছ, মো: মানিক নামের এক ছেলের সাথে মোবাইল ফোনে কথা বলতো জোসনা। ছেলেটি ঢাকায় ভারা বাড়িতে থাকে। কিন্তু তার নিজের বাড়ি-ঘর কোথায় সে বিষয়ে কিছুই জানি না। গত ১৪ সেপ্টেম্বর (শনিবার) বিকেলে পরিবারের কাউকে কিছু না জানিয়ে ওই ছেলের সাথে ঢাকায় চলে যায় সে।
চলে যাওয়ার একদিন পর বাড়িতে ফোন করে জানায় প্রেমিক মানিক তাকে বিয়ে করার জন্য ঢাকায় নিয়ে এসেছে। এরপর গত ৪ দিনে আর কোনো যোগাযোগ করেনি জোসনা। পরিবার দাবি করছে প্রেমিক মানিক জোসনাকে ভোগ করার পর হত্যা করে তার মরদেহ নদিতে ভাসিয়ে দিয়েছে।
চরফ্যাশন থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাখাওয়াত হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। ওই প্রেমিকের পরিচয় জানার চেষ্টা চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

ডিসেম্বরেই চূড়ান্ত হবে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো

