শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

ঝালকাঠিতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশেষ সংবাদ

ঝালকাঠিতে সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ থেকে আফিয়া জাহান (১৫) নামে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (০১ জুলাই) সকালে স্কুলটির শ্রেণিকক্ষে ওই ছাত্রী মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করেন।

এদিকে প্রাথমিক তদন্তে ওই ছাত্রী আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। তবে নিহত ছাত্রীর পরিবার ওই প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীদের দায়িত্বহীনতাকে দায়ী করে বিচার দাবি করেছেন।

নিহত আফিয়া জাহান সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রভাতী শাখার ৯ম শ্রেণির ছাত্রী ছিলেন। সে ঝালকাঠি জেলা শহরের সুগন্ধা পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এসএম মো: ওবায়দুল্লাহ আমিনের মেয়ে।

জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার সকাল ৭টার সময় আফিয়া স্কুলে আসে। পরে ১০টার দিকে টিফিনের সময় শ্রেণিকক্ষের পাশেই স্কুলের একটি ৪ তলা ভবনের দিকে যায় একা একা। পরে সহপাঠীরা আফিয়াকে খুঁজতে গিয়ে শ্রেণিকক্ষের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে আফিয়াকে জেলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আফিয়ার সহপাঠীরা জানান, একটি ছেলের সাথে আফিয়ার প্রেমের সম্পর্ক চলছিলো। কিন্তু বেশ কিছুদিন ধরে ওই ছেলেটি তাকে এড়িয়ে যাচ্ছিলো। এতে অভিমান করে আফিয়া আত্মহত্যা করতে পারে।

তবে আফিয়ার মা কুরছিয়া খানম জানান, আমরা স্বামী-স্ত্রী দুজনেই চাকরি করি। দিনের বেলায় আমাদের বাসা খালি থাকে। আফিয়া বাসায়ও আত্মহত্যা করতে পারতো। কিন্তু কী কারণে সে স্কুলে এমন ঘটনা ঘটলো, তা তদন্ত করে দেখা প্রয়োজন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীদের দায়িত্বহীনতার জন্য বিচার দাবি করেন তিনি।

ঝালকাঠিতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: মহিতুল ইসলাম জানান, নিহতের মরদেহের ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে স্কুল ও সদর হাসপাতালে ছুটে যান জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম। তিনি জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্তের জন্য ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

মুন্সীগঞ্জে জসিম হত্যাকাণ্ড পারিবারিক দ্বন্দ্বের জেরে: সেনাবাহিনী

মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত জসিম উদ্দিনের ঘটনা মূলত পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সংশ্লিষ্ট দুই পক্ষ ভিন্ন রাজনৈতিক অবস্থানে থাকলেও...

বগুড়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে তরুণ নিহত

বগুড়া শহরের মাটিডালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফাহিম (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলা পরিষদ-এর সামনে...

বিএনপি ফেরাতে চাইলে নেতাকর্মীদেরও দলে নিতে হবে: রুমিন ফারহানা

বিএনপি যদি তাকে দলে ফেরাতে চায়, তাহলে তার সঙ্গে থাকা নেতাকর্মীদেরও দলে নিতে হবে—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সদ্য নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য...

মুন্সীগঞ্জে জসিম হত্যাকাণ্ড পারিবারিক দ্বন্দ্বের জেরে: সেনাবাহিনী

মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত জসিম উদ্দিনের ঘটনা মূলত পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সংশ্লিষ্ট...

বগুড়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে তরুণ নিহত

বগুড়া শহরের মাটিডালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফাহিম (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে...

বিএনপি ফেরাতে চাইলে নেতাকর্মীদেরও দলে নিতে হবে: রুমিন ফারহানা

বিএনপি যদি তাকে দলে ফেরাতে চায়, তাহলে তার সঙ্গে থাকা নেতাকর্মীদেরও দলে নিতে হবে—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার...

ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে সংসদে দায়িত্বশীল...

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা...