পিরোজপুরে মাদক ও অস্ত্রসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

পিরোজপুরের নেছারাবাদে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বুধবার (২৮ জানুয়ারি) গভীর রাতে উপজেলার নিজ বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতার দুজন হলেন নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জগৎপট্টি গ্রামের মৃত আবুল কালামের ছেলে রাসেল হাওলাদার (৩৫) এবং তার স্ত্রী নাসরীন আক্তার (৩০)।
স্থানীয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই দম্পতি এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। গোপনে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাত ৩টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী তাদের বাড়িতে অভিযান চালায়।

অভিযানকালে বসতঘর তল্লাশি করে ৩৩০ পিস ইয়াবা, ৭ গ্রাম গাঁজা, ১২টি মোবাইল ফোন, ৫টি সিম কার্ড, দুটি সিসি ক্যামেরা, একটি মেমোরি কার্ড, ছয়টি গ্রাইন্ডার মেশিন, একটি জঙ্গল নাইফসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
অভিযান শেষে উদ্ধার করা আলামতসহ গ্রেফতার দম্পতিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতের অভিযানে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে।
এ বিষয়ে নেছারাবাদ সেনা ক্যাম্পের অফিসার আল আরাফের বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধ দমনে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ কর্মী সাব্বির গ্রেপ্তার

