চট্টগ্রাম

পূর্ব শত্রুতার জের ধরে আ. লীগের ২ কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

চট্টগ্রাম নগরীতে পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগের দু’জন কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন, মোহাম্মদ আনিস (৩৮) ও মো: মাসুদ কায়সার (৩২)। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে নগরীর অক্সিজেন-কুয়াইশ সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছে, রাতে আনিস ও কায়সার অক্সিজেন-কুয়াইশ সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন। তারা সড়কের নাহার কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুইজন দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।

- Advertisement -

এ সময় গুলিবিদ্ধ হয়ে দু’জনই মাটিতে লুটিয়ে পড়েন। দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় মাসুম কায়সার ঘটনাস্থলে মারা গেলেও মাসুদ আনিস কিছুদূর দৌড়ে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ ২ জনকে উদ্ধার করেন।

নিহত আনিস ও কায়সারের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম কুয়াইশ এলাকার বাসিন্দা। তারা দু’জনেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। দুজনই হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা মো: ইউনুস গণি চৌধুরীর অনুসারী হিসেবে বেশ পরিচিত ছিলেন।

- Advertisement -

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) মো: ওয়াসিম ফিরোজ জানান, নগরীর অক্সিজেন-কুয়াইশ সড়কে গুলিতে ২ জন গুরুতর আহত হন। ঘটনাস্থলেই আনিস নামের একজন মারা যান। পরে কায়সার নামে আরেক জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নগর ও জেলা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। স্থানীয় আ. লীগের নেতাকর্মীরা এ হত্যাকাণ্ডের জন্য শিবিরের ক্যাডারদের দায়ী করছেন।

- Advertisement -

নাম প্রকাশ না করার শর্তে নিহতদের একাধিক বন্ধু জানান, স্থানীয় সাজ্জাদ প্রকাশ বুড়ির নাতি সাজ্জাদের সঙ্গে শীর্ষ সন্ত্রাসী সরোয়ারে বিরোধের জের ধরেই এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল থেকেই ২ গ্রুপের মধ্যে বেশ উত্তেজনা চলছিলো।

এই হত্যাকাণ্ডের ঘন্টাখানেক আগে একই গ্রুপের হামলায় মাসুম ও সোহেল নামে ২ জন আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’ কি ১৯ জুনেও মুক্তি পাচ্ছে না?

তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের শেষ ছবি 'জন নায়াগন' এর বিশ্বজুড়ে মুক্তি নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘ বিলম্ব ও সেন্সর...

বিয়ের পাত্র খুঁজে পাচ্ছেন না অভিনেত্রী আজমেরী হক বাঁধন

জনপ্রিয় বাংলাদেশী চিত্রনায়িকা আজমেরী হক বাঁধন নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের নানা টানাপোড়েন নিয়ে বরাবরই গণমাধ্যমে অত্যন্ত সোজাসাপ্টা ও অকপট মন্তব্য করতে স্বাচ্ছন্দ্য বোধ...
`); win.document.close(); };

জনপ্রিয়

অপরাধ

আদালতে সাক্ষ্য দিতে এসে ন্যায়বিচার চাইলেন রামিসার বাবা

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে। মামলার প্রধান দুই আসামি...

শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বগুড়ার শেরপুরে নিলুফা আক্তার (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের দড়িমুকুন্দ উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।মঙ্গলবার (২ জুন)...

বাগেরহাটে মাজারের দিঘিতে শিশুকে টেনে নিল কুমির

বাগেরহাটের ঐতিহাসিক হযরত খান জাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দিঘিতে গোসল করতে নেমে কুমিরের আক্রমণের শিকার হয়েছে ৮ বছর বয়সী এক শিশু। সোমবার রাত...

আদালতে সাক্ষ্য দিতে এসে ন্যায়বিচার চাইলেন রামিসার বাবা

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার কার্যক্রম...

শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বগুড়ার শেরপুরে নিলুফা আক্তার (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের দড়িমুকুন্দ উত্তরপাড়া...

বাগেরহাটে মাজারের দিঘিতে শিশুকে টেনে নিল কুমির

বাগেরহাটের ঐতিহাসিক হযরত খান জাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দিঘিতে গোসল করতে নেমে কুমিরের আক্রমণের শিকার হয়েছে ৮...

আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়নি বরং পালিয়ে গিয়েছিল: মঈন খান

আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেনি বরং পালিয়ে গিয়েছিল বলে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

বগুড়ায় ৯ বছরের মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ায় মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার...

বগুড়ায় ৯ বছরের মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

বগুড়ায় মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার হয়েছেন। বিষয়টি নিশ্চিত...