ঘুমন্ত অবস্থায় মা-ছেলেসহ ৩ জনকে শ্বাসরোধে হত্যা

কুমিল্লায় নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় মা ও ছেলেসহ ৩ জনকে শ্বাসরোধ ও মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নে বড় ঘাগুটিয়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন, ঘাগুটিয়া গ্রামের মো: শাহপরানের স্ত্রী মাহমুদা আক্তার (৩৫), তাদের ছেলে মো: শাহাদ (৯) এবং শাহপরানের মামাতো ভাইয়ের মেয়ে তিশা (১৪)। শাহপরান ঢাকায় চাকরি করেন বলে জানা যায়।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে ওসি জয়নাল আবেদীন জানান, উপজেলার বড় ঘাগুটিয়া গ্রামে বুধবার রাতে খাবার খেয়ে গৃহবধূ মাহমুদা, ছেলে ও তার ভাগ্নিকে নিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুর্বৃত্তরা শোবার ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাদের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পালিয়ে যান।
বৃহস্পতিবার সকালে ৩ জনের মরদেহ একই কক্ষে দেখে পুলিশকে সংবাদ দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। নিহতদের মাথায় আঘাতের চিহ্ন আছে।
ধারণা করা হচ্ছে, তাদের মাথায় আঘাত ও শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শ্বাসরোধে মাকে হত্যা করে কলাবাগানে ফেলে যান ছেলে

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

