ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে হত্যা, ৩ অভিযুক্ত আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের ভেতরে মো: তোফাজ্জল হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৩ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
তাদের মধ্যে ২ জন হলেন, ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা নেতা ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো: জালাল আহমেদ এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মো: সুমন। তারা ২ জনই ওই হলের আবাসিক শিক্ষার্থী বলে জানা যায়। আটক অপরজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো: সাইফুদ্দিন আহমেদ জানিয়েছেন, প্রক্টরিয়াল টিম ৩ জনকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করেছেন। এর আগে বুধবার রাতে গণপিটুনিতে তোফাজ্জল হোসেনের মৃত্যুর ঘটনায় ঢাবি প্রশাসন মামলা দায়ের করেন।
এ মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে। ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্তে সব ধরনের সহযোগিতা করছে। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহাবুদ্দিন শাহীন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

