রাজধানীতে

ফিল্মি স্টাইলে ছিনতাই, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বিশেষ সংবাদ

বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর ধানমন্ডি-১৩ নম্বর সড়কে এক দম্পতির কাছ থেকে ফিল্মি স্টাইলে এটিএম কার্ড, নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এসময় ওই দম্পতি গুরুতর আহত হন। এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ

গ্রেপ্তার ৩ জন হলো, মো: শফিকুল ইসলাম সাগর (২১), মো: সোহেল প্রকাশ ওরফে কানা সোহেল (৩০) ও মো: আবদুল আউয়াল (৩৫)। তাদের কাছ থেকে ২টি চাপাতি, ১টি লোহার রড ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ১টি হলুদ রঙের পিকআপভ্যান জব্দ করা হয়েছে।

একটি সিসিটিভির ফুটেজ দেখা যায়, ভুক্তভোগী মো: জেহাদুল ইসলাম মনি এবং তার স্ত্রী মির্জা ফাতিমা জাহান বরগুনা থেকে এসে বুধবার ভোর ৪টার দিকে রাসেল স্কয়ার বাসস্ট্যান্ডে গাড়ি থেকে নামেন। বাসস্ট্যান্ড থেকে রিকশা করে ধানমন্ডির-১৩ নম্বর রোডে বাসার সামনে পৌঁছান।

এ সময় রিকশা থেকে নামার আগমুহূর্তে ঘটনাস্থলে আসে একটি হলুদ রঙের পিকআপভ্যান। কিছু বুঝে ওঠার আগেই চাপাতি হাতে নিয়ে গাড়ি থেকে নেমে আসে কয়েকজন ছিনতাইকারী। ভয় দেখিয়ে ওই দম্পতির কাছ থেকে ফিল্মি স্টাইলে ছিনিয়ে নেয় নগদ টাকা. এটিএম কার্ড ও মোবাইলফোন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটির বিষয়ে জানার জন্য ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সাহায্যে ছিনতাইয়ের সাথে জড়িতদের শনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী জেহাদুল ইসলাম বৃহস্পতিবার ধানমন্ডি মডেল থানায় মামলা দায়ের করেন।

মো: আলীম নামের একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ছিনতাইয়ের ঘটনায় এরইমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা সকলেই একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। ছিনতাই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের অভিযান চলছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সবকিছু ঠিক থাকলে...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে গামছা জড়িয়ে কৃষকের ছদ্মবেশে ফসলের মাঠে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এবার পশ্চিমবঙ্গে...

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী...

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

জ্বালানি তেল সংগ্রহে বারবার ভোগান্তি এড়াতে নিজের ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের এক ব্যবসায়ী। ঘটনাটি...

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা...

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক ৪

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময়...