বাড্ডায় বাসচাপায় শাবিপ্রবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

রাজধানীর বাড্ডায় প্রগতি সরণি সড়কে ফুজি ট্রেড সেন্টারের সামনে বাসচাপায় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তাসনিম জাহান আইরিন (২৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (০৯ অক্টোবর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
জানা যায়, নিহত তাসনিম জাহান আইরিন শাবিপ্রবির বিবিএ ডিপার্টমেন্টের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন। রাজধানীর নেক্সট ভেনচার নামক একটি আর্থিক তথ্যপ্রযুক্তি কোম্পানির কর্মী ছিলেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মো: জিয়া উদ্দিন আহম্মেদ জানিয়েছেন, বুধবার সকালে রাজধানীর বাড্ডায় প্রগতি সরণি সড়কে ফুজি ট্রেড সেন্টারের সামনে আকাশ পরিবহনের ১টি বাস শিক্ষার্থী আইরিনকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এরপর নিহতের সহকর্মীরা ওই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে বাড্ডা থেকে মালিবাগ সড়ক পর্যন্ত প্রচুর যানজটের সৃষ্টি হয়। পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় যুবক আটক

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

মতিঝিলের পূবালী ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার প্রমাণ, জরিমানা ৪ লাখ

সাবেক সেনা কর্মকর্তা মেজর আব্দুল হাফিজ গ্রেফতার

গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে এনবিআরের অভিযান, অবৈধ অ্যালকোহল জব্দ

সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের স্ত্রী গ্রেপ্তার

ধর্মের পরিচয় নয়, সবার আগে আমরা বাংলাদেশি: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ আসামির রিমান্ড

কান্নারত শিশুকে নিয়ে পালানোর চেষ্টা, সচিবালয় মেট্রো স্টেশনে আটক ব্যক্তি

