শিক্ষার্থী হত্যা মামলায় তাঁতী লীগ নেতা গ্রেফতার

রাজধানীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শিক্ষার্থী মো: নাদিমুল হাসান এলেম হত্যা মামলায় সূত্রাপুর থানা এলাকার তাঁতী লীগ সভাপতি মো: আবু সাঈদকে গ্রেফতার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন শুক্রবার (১৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। বৃহস্পতিবার রাত ১০টার দিকে সূত্রাপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে, শিক্ষার্থী মো: নাদিমুল হাসান এলেম হত্যার ঘটনায় গত ০১ সেপ্টেম্বর তার মা কিসমত আরা সূত্রাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহারে জানানো হয়েছে, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা সূত্রাপুর থানার শহীদ কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী সরকারি কলেজের সামনে আন্দোলনের সমর্থনে মিছিল করছিলো।
এ সময় মিছিকারী ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সব নেতাকর্মীরা। তখন আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে হামলাকারীরা।
এতে শিক্ষার্থী নাদিমুল হাসান বাম চোখে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় নাদিমুলকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

