সিএনজি স্টেশনে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, চালকের মৃত্যু

ঢাকার ধামরাইয়ে সিএনজি স্টেশনে একটি মাইক্রোবাসে গ্যাস সরবরাহের সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলেই মারা যান মাইক্রোবাসের চালক। এ ঘটনায় আরো ১ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৮ অক্টোবর) বেলা ১২টার দিকে ধামরাই উপজেলার ঢুলিভিটা এলাকার এনএন্ডএন সিএনজি স্টেশনে এই দুর্ঘটনা ঘটেছে।
জানা যায়, নিহত ব্যক্তির নাম মো: ফারুক হোসেন (৫০)। তিনি ওই মাইক্রোবাসের চালক ও মালিক। তার বাড়ি উপজেলার ধাইরা গ্রামে। তাৎক্ষণিক ভাবে আহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২ টার দিকে ফারুক হোসেন মাইক্রোবাসে নিয়ে সিএনজি গ্যাস নেয়ার জন্য ধামরাই ফিলিং স্টেশনে আসেন। গাড়ির গ্যাস সিলিন্ডারে নজেল ঢোকানোর কিছুক্ষণ পরেই বিকট আওয়াজে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।
এতে চালকের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় আশপাশের কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্থ হয়। গুরুতর আহত অবস্থায় আরো একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো: নাছির হোসেন জানিয়েছেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহত ফারুক হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

