গাজীপুরের কালিয়াকৈর

সাপের কামড়ে মৃত যুবককে জীবিত করতে ওঝাদের নানা আয়োজন

বিশেষ সংবাদ

সাপের কামড়ে মৃত সাইফুল ইসলামকে বাঁচানোর জন্য নানা রকম আয়োজন করেছেন ওঝারা। শনিবার (২৯ জুন) বিকাল থেকে চলছে তাদের তৎপরতা। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পশ্চিম বাসুরা এলাকায় এ ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে ওই এলাকার একটি মাঠের চারপাশে ৪টি কলাগাছ পুঁতে মাঝখানে খালি জায়গা রাখা হয়েছে। সেখানে সাপে কাটা ব্যক্তিকে রাখা হবে।

এর চারপাশে বেশ কয়েকটি পানির কলসিও রাখা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে ওঝারা তাদের কার্যক্রম শুরু করবে বলে জানা যায়। এমন দৃশ্য একনজর দেখার জন্য আশপাশের এলাকা থেকে শত শত মানুষ এসে ভিড় জমিয়েছে ওই স্থানে।

- Advertisement -

এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানিয়েছে, শুক্রবার (২৮ জুন) রাত ৯টার দিকে টর্চ লাইট হাতে নিয়ে টেঁটা দিয়ে প্রতিবেশীর সঙ্গে মাছ ধরতে বাড়ির পাশের বিলে যান সাইফুল ইসলাম। এ সময় একটি সাপ তার পায়ে ছোবল বসিয়ে দেয়।

এরপর তিনি টেঁটা সাপটিকে মেরে ফেলেন। পরে দ্রুত বাড়িতে এসে সাপে কামড়ানোর বিষয়টি জানালে পরিবারের লোকজন রাতেই তাকে টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। শনিবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাইফুল ইসলামের।

- Advertisement -

স্থানীয় সূত্রে জনা গেছে, নিহত সাইফুল ইসলামের জানাজার নামাজ হওয়ার কথা ছিলো শনিবার দুপুরে। কিন্তু তার স্বজনরা মনে করেন, ওঝা দিয়ে ঝাড়লে সাপে কাটা রোগী ভালো হয়। তাই সাভার থেক ওঝা এনে সাইফুলকে বাঁচানোর জন্য চেষ্টা চালাচ্ছেন তারা। তবে সন্ধ্যার পর থেকে ওঝারা তাদের মূল কার্যক্রম শুরু করবে বলে জানা যায়।

সন্ধ্যার দিকে ওই স্থানে গিয়ে দেখা যায়, বাড়ির পাশে একটি মাঠে ওঝারা সাপের কামড়ে মৃত রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য নানা রকম আয়োজন করেছে। মাঠের চারপাশে ৪টি কলাগাছ পুঁতে দেওয়া হয়েছে। পাশে রয়েছে কয়েকটি পানির কলসি। মাঝখানে মৃত ব্যক্তিকে রাখার জায়গা করা হয়েছে।

- Advertisement -

তবে স্থানীয়রা জানায়, যেখানে চিকিৎসকরা সাইফুলকে মৃত ঘোষণা করেছেন, সেখানে ওঝারা তাকে কিভাবে বাঁচাবে।

এ বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম নাসিম জানান, কালিয়াকৈর উপজেলার পশ্চিম বাসুরা এলাকায় এক ব্যক্তিকে সাপে কামড়েছে বলে সকালেই শুনেছি। পরিবারের আশা, যদি ওঝারা সাইফুলকে ভালো করতে পারেন!

সেজন্য এই আয়োজন করেছেন তারা। ওই স্থানে উৎসুক জনতার ভিড় রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে ওঝাদের বিষয়ে কোনও ব্যবস্থা নেবেন কি না সে ব্যাপারে কিছু জানাননি এই কর্মকর্তা।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে কৃষকের মৃত্যু, লাশ খুঁজতে গিয়ে ছেলেও আহত

বগুড়ার শেরপুরে উচ্চ ক্ষমতা সম্পন্ন পল্লী বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে জড়িয়ে কোরবান আলী (৪৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজ বাবাকে খুঁজতে গিয়ে...

ব্রাজিল জিততেই মাথা ন্যাড়া করে কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক

পটুয়াখালীতে ফুটবলকে ঘিরে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। ফেসবুকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্রাজিলের জয়ের পর নিজের মাথা ন্যাড়া করিয়েছেন কাজী রাফি নামের এক আর্জেন্টিনা...

দুপুরের মধ্যে ৯ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির শঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে দেশের ৯ জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর...

শেরপুরে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে কৃষকের মৃত্যু, লাশ খুঁজতে গিয়ে ছেলেও আহত

বগুড়ার শেরপুরে উচ্চ ক্ষমতা সম্পন্ন পল্লী বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে জড়িয়ে কোরবান আলী (৪৫) নামের এক কৃষকের মর্মান্তিক...

ব্রাজিল জিততেই মাথা ন্যাড়া করে কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক

পটুয়াখালীতে ফুটবলকে ঘিরে ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। ফেসবুকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্রাজিলের জয়ের পর নিজের মাথা ন্যাড়া...

দুপুরের মধ্যে ৯ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির শঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে...

শেরপুরে কালেমার পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক

রাজধানীর হানিফ ফ্লাইওভারে কালেমার পতাকা নামিয়ে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে বগুড়ার শেরপুরে এক হাজার পতাকা নিয়ে বিক্ষোভ মিছিলের ঘোষণা...

হাজার ধরনের খোঁটা দেয়, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছি: জামায়াত আমির

নারায়ণগঞ্জে চাঁদাবাজিসহ নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে কঠোর সমালোচনা...

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ

রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্মবোধক গানের পরিবেশনায় উৎসবমুখর...