মাদারীপুরের রাজৈর

যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা, শ্বশুরবাড়ির লোকজন উধাও

বিশেষ সংবাদ

যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের দুর্গাবর্দী এলাকায়। প্রেম করে বিয়ে হয় ওই গৃহবধূর। এরপর কোলজুড়ে আসে একটি ফুটফুটে মেয়ে সন্তান। কিন্তু স্বামী বিদেশ চলে যাওয়ার পর বিভিন্ন বিষয় নিয়ে ওই গৃহবধূর ওপর অত্যাচার-নির্যাতন শুরু হয়।

শেষ মেষ যৌতুকের দাবিতে সুমা আক্তারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনার পর অভিযুক্তরা বাড়ি ছেড়ে পালিয়েছেন। বিচার দাবি করেছেন গৃহবধূর স্বজনরা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে থানা পুলিশ

- Advertisement -

জানা গেছে, রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের দুর্গাবর্দী এলাকার মো: আজিত কাজীর ছেলে মো: কামরুল কাজীর (২৬) সঙ্গে প্রায় দেড় বছর আগে ভালোবেসে বিয়ে হয় বাজিতপুর ইউনিয়নের কোদালিয়া বাজিতপুর গ্রামের মো: ছলেমান শেখের মেয়ে সুমা আক্তারের (২০)। বিয়ের বেশ কিছুদিন পর কাজের সুবাধে কামরুল দক্ষিণ আফ্রিকা চলে যায়। এরপর থেকে শুরু হয় সুমার ওপর নির্যাতন ও অত্যাচার।

শ্বশুরবাড়ির লোকজনের কাছে অপ্রিয় হয়ে ওঠে সুমা। এরই জের ধরে মঙ্গলবার (০২ জুলাই) বিকালে যৌতুকের দাবিতে সুমাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ ওঠে কামরুলের পরিবারের বিরুদ্ধে। এ ঘটনার পরই এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্তরা।

- Advertisement -

পরে স্থানীয়দের থেকে সংবাদ পেয়ে নিহতের মরদেহ উদ্ধারের পর বুধবার (০৩ জুলাই) সকালে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করে পুলিশ। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

সুমার মা হাসিনা বেগম জানান, বিয়ের পর থেকেই আমার মেয়েকে দু’চোখে দেখতে পারতেন না কামরুলের পরিবার। নানা ভাবে অত্যাচার ও নির্যাতন করতো সুমাকে। মঙ্গলবার তারা আমার মেয়েকে হত্যা করে বাড়ি ছেড়ে পালিয়েছে, আমি এর সঠিক বিচার চাই।

- Advertisement -

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো: মনিরুজ্জামান ফকির জানান, হাফছা নামে ৫ মাসের একটি মেয়ে সন্তান রয়েছে নিহত সুমার। পরিবারের অভিযোগ সুমাকে তার শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে মেরে ফেলেছেন।

এখনো কেউ থানায় কোনো লিখিত অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এরইমধ্যে নিহতের মরদেহের ময়নাতদন্ত জেলা সদর হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কয়েকটি ভোগ্যপণ্যের দামও কিছুটা কমেছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তবে...

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় ‘পিওর লাইভ ফুড বেকারী এন্ড পেস্ট্রি’কে ১২ হাজার টাকা জরিমানা...

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড় মাস আগে রাশিয়ার উদ্দেশে দেশ ছাড়েন...

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কয়েকটি ভোগ্যপণ্যের দামও কিছুটা কমেছে বলে জানিয়েছেন বস্ত্র ও...

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় ‘পিওর লাইভ ফুড বেকারী...

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড়...

ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী বহরে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের...

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআই মানসনদ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য...

শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি...