মানিকগঞ্জে শ্রমিকবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ নারীর মৃত্যু

মানিকগঞ্জে পোশাক শ্রমিকবাহী একটি বাসের সাথে পণ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষে ৩ নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ২০ জন শ্রমিক। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের বোয়ালী এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, শিবালয় উপজেলার নারায়ণ তেওতা গ্রামের মো: ইকবাল হোসেনের স্ত্রী বিথি আক্তার (২৮), সমেজঘর তেওতা গ্রামের মো: আবদুল বাতেনের স্ত্রী ফুলি আক্তার (৩২) ও একই গ্রামের মো: আইয়ুব আলীর মেয়ে সাবিনা আক্তার (২০)। নিহতদের মরদেহ উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
মানিকগঞ্জে শ্রমিকবাহী বাস ও ট্রাকের সংঘর্ষের বিষয়ে বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ি এবং স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শিবালয় উপজেলার আরিচা ঘাট এলাকা থেকে কারখানার উদ্দেশে ছেড়ে আসে পোশাক শ্রমিকবাহী একটি বাস। তারা সকলেই সাটুরিয়ার নয়াডিঙ্গী এলাকায় তারাসিমা অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিক। কাজে যাওয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন তারা। পরে বোয়ালী এলাকায় বাসটির সঙ্গে পণ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটির ডান পাশের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি পাশের খাদে উল্টে পড়ে যায়।

সংবাদ পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস, শিবালয় থানার পুলিশ, বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযানে অংশ নেন। এ দুর্ঘটনায় বাসে থাকা ২ নারী শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরো এক নারী শ্রমিকের মৃত্যু হয়।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন শ্রমিক। তাদের সকলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির পুলিশ।
বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো: আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

