প্রকাশ্যে অস্ত্র প্রশিক্ষণের ভিডিও ভাইরাল, বাহিনীর প্রধানসহ গ্রেফতার ৩

বিশেষ সংবাদ

মুন্সীগঞ্জের শ্রীনগরে অস্ত্র চালানোর প্রশিক্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ভাইরাল হওয়ার ঘটনায় আলোচিত ‘রাসেল–ফয়সাল বাহিনী’-এর প্রধান রাসেল হাওলাদারসহ তিনজনকে গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেফতার করেছে

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগে এক ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন হওয়া ব্যক্তির, শ্রীনগরের বাঘড়া ইউনিয়নের রাসেল হাওলাদার (৩০), সাখাওয়াত বেপারি (২৮) ও তারেক খান (৩০)।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিছুদিন আগে মোবাইল ফোনে ধারণ করা অবৈধ অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়। ভিডিও পুলিশ নজরে আসার পর থেকেই সেখানে থাকা ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ভাইরাল ভিডিওটির জায়গা ছিল মুন্সীগঞ্জের শ্রীনগর সরকারি কলেজের পূর্ব–উত্তর কর্নারের একটি পুকুরপাড়। ভিডিওতে দেখা যায়, চার যুবক হাতে পিস্তল নিয়ে গুলি চালানোর প্রশিক্ষণ দিচ্ছেন ও প্রশিক্ষণ নিচ্ছেন; তাঁদের মধ্যে দুজনের হাতে দুটি আগ্নেয়াস্ত্র ছিল। ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘দামি কিন্তু এইডা, দুইডা দিয়া শট করমু,’ আর অন্যজন জবাব দেন, ‘দুইডা দিয়া শট করা যাইব না, একটা দিয়া শট করতে হইব। গুল্লি রেয়ার, পাওয়া যায় না।’ পরবর্তী অংশে একজন লক খুলে টিপ দিলে গুলি বের হবে বলেও বলা হয় এবং এক পর্যায়ে একজন যুবক আকাশের দিকে গুলি চালানোর ভঙ্গি করেন। পুলিশ ধারণা করছে, তাদের মধ্যে একজন ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

স্থানীয় সূত্রে বলা হয়েছে, ভিডিওতে থাকা যুবকদের বাড়ি শ্রীনগর ও আশপাশের বিভিন্ন গ্রামে — রাসেলের বাড়ি বাঘড়া ইউনিয়নে, ফয়সালের বাড়ি কামারখোলায়, এবং অন্যান্যদের বাড়ি মথুরাপাড়া এলাকায়।

পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার জানান, গ্রেফতারকৃতদের বিষয়ে যাচাই-বাছাই চলছে; এই ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভিডিওতে থাকা অন্যদেরও গ্রেফতারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সাতটি জেলায় এসব...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি সামনে আসে যখন ওই শিশুটি...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল...

নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলা

নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় সাত বছরের এক শিশুকে ২১ বছর বয়সী দেখিয়ে হত্যাচেষ্টার মামলায় আসামি করা হয়েছে।...

শেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠিত

বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫...

নারীদের শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

মেয়েদের শিক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল...

বগুড়ায় ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল যুবকের

‎বগুড়ার গাবতলীতে জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রাঘাতে সুমন...

এনসিপির ঢাকা মহানগরের আহ্বায়ক হলেন ইসহাক সরকার

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে আহ্বায়ক করে ঢাকা...