মেহেরপুরে বৈদ্যুতিক তারে ‘বোমাসদৃশ’ বক্স, বাজছিল শেখ মুজিবের ভাষণ

১৫ আগস্টের ভোরে মেহেরপুর পৌর শহরের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তারে ঝুলতে দেখা গেল বোমাসদৃশ কয়েকটি বক্স। আকৃতিতে বিস্ফোরক সদৃশ হওয়ায় মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ বক্সগুলো উদ্ধার করে। পরে প্রাথমিকভাবে এগুলো বোমা নয় বলে নিশ্চিত করা হয়।
শনিবার (১৫ আগস্ট) ভোরে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে একটি বক্স ঝুলতে দেখেন স্থানীয় লোকজন। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরে খবর পেয়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বক্সটি নামিয়ে নিরাপদ স্থানে রাখে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় বক্সটি পানিভর্তি একটি বালতির মধ্যে রাখা হয়। এরপর ব্যাটারির সঙ্গে সংযুক্ত তার বিচ্ছিন্ন করা হয়। পরে বক্সটি খুলে দেখা যায়, সেটি মূলত সাউন্ড বক্সের মতো একটি যন্ত্র।

এরপর শহরের কোর্ট মোড় ও ড. শহীদ সামসুজ্জোহা পার্কের সামনেও একই ধরনের আরও দুটি বক্স বৈদ্যুতিক খুঁটির তারে ঝুলিয়ে রাখার খবর পাওয়া যায়। পরে কোর্ট মোড়ের বক্সটিও উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের ভাষ্য, দূর থেকে দেখতে এসব বক্স অনেকটা বোমার মতোই মনে হচ্ছিল। এর সঙ্গে যুক্ত ব্যাটারি ও তার থাকায় প্রথমে বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তার ওপর বক্সগুলো থেকে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজছিল বলে জানান তাঁরা।
১৫ আগস্ট সকালে শহরের গুরুত্বপূর্ণ স্থাপনার কাছাকাছি এ ধরনের বস্তু ঝুলতে দেখে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, উদ্ধার করা বস্তুগুলো পানিভর্তি বালতিতে নিরাপদে রেখে থানায় নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে এগুলো ব্যাটারিচালিত অটোরিকশায় ব্যবহৃত সাউন্ড বক্সের মতো মনে হচ্ছে।
তিনি আরও জানান, এসব বক্স কারা বৈদ্যুতিক তারে ঝুলিয়ে রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

এই বিজয় মুসলিমের, এই বিজয় অমুসলিমের: ফাতিমা তাসনিম জুমা

ডাকসুতে ২৩ পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয়

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

টয়লেটে আটকা ছাত্রী, ছুটির ঘণ্টা বাজিয়ে স্কুলে তালা দিয়ে চলে গেলেন শিক্ষকরা

মেহেরপুরে ট্রাকচাপায় জাবি শিক্ষার্থী নিহত

মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঢাকা জজকোর্টের আইনজীবী নিহত

মেহেরপুর সীমান্তে ৩৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুরের সদরে কথা-কাটাকাটির জেরে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

মেহেরপুর সদরে ‘হিট স্ট্রোকে’ ব্যবসায়ীর মৃত্যু

