এই বিজয় মুসলিমের, এই বিজয় অমুসলিমের: ফাতিমা তাসনিম জুমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ফাতিমা তাসনিম জুমা।
ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী জুমা এই পদে ১০ হাজার ৬৩১ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৪৭০ ভোট।
জয়ের পর জুমা বলেছেন, “এই বিজয় মুসলিমের, এই বিজয় অমুসলিমের। এই বিজয় হিজাবীর, এই বিজয় নন হিজাবীর। এই বিজয় নারীদের, এই বিজয় ঢাবির, এই বিজয় আমাদের সবার। যে পরীক্ষায় অবতীর্ণ করেছো তার যথাযোগ্য মান রাখার তৌফিক দিও খোদা আমাদের।”
এর আগে, প্রতিদ্বন্দ্বিতার ঘোষণার পর জুমা সাইবার বুলিংয়ের শিকার হন, তার ব্যক্তিগত কিছু নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়গুলো নিয়ে তিনি বিভিন্ন সাক্ষাৎকারে জবাব দিয়েছেন, ভিডিওগুলোর নিচে মূলত ইতিবাচক প্রতিক্রিয়া বেশি দেখা গেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

এইচএসসি পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, পরিবর্তন ৩৩ হাজার ৩৪৯ খাতায়

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক, থাকছেন নাহিদসহ তিন নেতা

আগামীকাল এইচএসসির পুনর্নিরীক্ষার ফল, অপেক্ষায় ৩ লাখ শিক্ষার্থী

রাজশাহী বোর্ডে পাসের হারে ছাত্রীরা এগিয়ে, জিপিএ-৫ পেয়েছে ৪৫২০ জন

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কাল, জানা যাবে যেভাবে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ ধরনের ছবি আপলোডের নির্দেশ

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

পরীক্ষায় ভালো ফলের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও যুক্ত হতে হবে: শিক্ষামন্ত্রী

