মেহেরপুরের সদরে কথা-কাটাকাটির জেরে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

মেহেরপুরের সদরে স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১০ মে) মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ ভোরে নামাজ পড়তে উঠনে স্ত্রী সালেহা খাতুন। এসময় কোনো এক বিষয়ে কথা কাটাকাটি হলে ঘরে থাকা হাঁসুয়া দিয়ে স্ত্রীকে কোপ মারেন এলাহি বক্স। এতে সালেহা খাতুন পড়ে গিয়ে চিৎকার শুরু করলে পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশীরা তাকে গুরতর আহত অবস্থায় মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, গুরুতর আহত অবস্থায় সালেহা খাতুনকে ভর্তি করা হয়। তবে অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।

মেহেরপুরের সদরে কথা-কাটাকাটির জেরে স্ত্রীকে হত্যা বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, অভিযুক্ত এলাহি বক্সকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

