মামলা বাণিজ্য অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশে বেআইনি গ্রেফতার ও মামলা বাণিজ্যের প্রবণতা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। একই সঙ্গে গুম ও বিচারবহির্ভূত হত্যার মতো ঘটনাগুলো বন্ধ করতে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে বলেও তিনি জানিয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বিজয় সরণীতে সামরিক জাদুঘর মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত “সকল নারী ও বালিকার জন্য অধিকার, বিচার ও বাস্তবায়ন” শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, মানবাধিকার রক্ষা, জনগণের কল্যাণ এবং নারীর অধিকার নিশ্চিত করতে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি জানান, দায়িত্ব গ্রহণের মাত্র ২১ দিনের মাথায় সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করেছে। প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে প্রায় ৩৭ হাজার পরিবারকে এই কার্ড দেওয়া হয়েছে।

নারীর নিরাপত্তা ও ক্ষমতায়নের প্রসঙ্গে তিনি বলেন, অনেক ক্ষেত্রে নারীরা এখনো বিভিন্ন গোষ্ঠীর লক্ষ্যবস্তু হয়ে উঠছেন। তাই নারীদের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি। সরকারের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে নারীদের সচেতন করার চেষ্টা চলছে। তিনি মনে করেন, নারীরা সচেতন হলে দেশের উন্নয়নের পথ আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে।
মিথ্যা মামলার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বেআইনি গ্রেফতার ও মামলা বাণিজ্যের মতো অনিয়ম নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ধরনের প্রবণতা আরও কমাতে সবার সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
দুর্নীতি প্রতিরোধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ ক্ষেত্রে নাগরিক সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। মন্ত্রীদেরও যেন ‘বেগম পাড়া’ সংস্কৃতি থেকে দূরে রাখা যায়, সে বিষয়ে নাগরিক সমাজকে পর্যবেক্ষকের ভূমিকা পালন করতে হবে।
আইনমন্ত্রী আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের জন্যও একটি পৃথক বিবাহ ও তালাক আইন প্রণয়নের বিষয়টি নীতিগতভাবে প্রয়োজন বলে তিনি মনে করেন, যেমনটি মুসলিম সম্প্রদায়ের জন্য বিদ্যমান রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

